আন্তর্জাতিক

রূপকথার আলাদিনের চেরাগ ৭৮ লাখ টাকা বিক্রি

সান নিউজ ডেস্ক : আলাদিনের চেরাগ। রূপকথার বিখ্যাত এক বস্তু। হাত দিয়ে আলতো করে ঘষলেই বেরিয়ে আসে ইচ্ছে-পূরণকারী এক জ্বীন। অলৌকিক ক্ষমতায় চেরাগের মালিকের যেকোনো ইচ্ছে পূরণ করে দিতে পারে সে। সম্প্রতি, এমন আশাতেই ভারতের উত্তর প্রদেশে এক চিকিৎসক দুই ‘তান্ত্রিকের’ কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা দিয়ে এক চেরাগ কিনেছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ওই দুই তান্ত্রিক ড. লায়িক খানকে ভুলিয়ে-ভালিয়ে তার কাছে ‘আলাদিনের চেরাগ’ বিক্রি করেছিল। দামও রেখেছিল আকাশচুম্বী— ৭০ লাখ রুপির বেশি। বাংলাদেশি টাকায় যা ৭৮ লাখের বেশি।

তান্ত্রিকেরা লায়িককে বলেছিল, এই চেরাগ তাকে ধনসম্পদ ও সৌভাগ্য এনে দেবে।

কিন্তু সেটি কেনার পর তিনি আবিষ্কার করেন যে, চেরাগটির কোনো অলৌকিক ক্ষমতা নেই। এরপর পুলিশের সাহায্য নেন তিনি। এ ঘটনায়, বৃহস্পতিবার ওই দুই তান্ত্রিককে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশ পুলিশ।

পুলিশের জেষ্ঠ্য কর্মকর্তা অমিত রায় বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রতারকরা আদতে লায়িকের কাছে আরো অনেক বেশি দাম চেয়েছিল। কিন্তু তিনি প্রায় ৭০ লাখ রুপির মতো পরিশোধ করেন।

লায়িক তার অভিযোগপত্রে বলেন, প্রতারকদের একজন নিজেকে তান্ত্রিক দাবি করেছিল ও ওই চেরাগ থেকে ‘জ্বীন’ বের হচ্ছে —এমনটা দেখিয়েছিল।

তিনি জানান, প্রতারকদের সঙ্গে তার দেখা হয় তারই এক রোগীর মাধ্যমে। তিনি বলেন, এক পর্যায়ে তারা আমাকে এক ‘বাবা’র (তান্ত্রিক) ব্যাপারে বলা শুরু করে। তারা আমার মগজধোলাই করে আমাকে ওই বাবার সঙ্গে দেখা করতে নিয়ে যায়।

এরপর লায়িক একাধিকবার ওই বাবার সঙ্গে দেখা করতে যান। ওই তান্ত্রিক চেরাগ থেকে জ্বীন বের করার— অনুষ্ঠান আয়োজন করতেন। একবার লায়িক ওই তান্ত্রিকের কাছে চেরাগটি স্পর্শ করতে বা বাড়ি নিয়ে যেতে পারবেন কিনা জানতে চান। কিন্তু ওই তান্ত্রিক তাকে প্রত্যাখ্যান করেন। বলেন, এতে তার ক্ষতি হতে পারে।

তবে এক পর্যায়ে তারা লায়িকের কাছে চেরাগটি বিক্রি করেন। তাকে প্রতিশ্রুতি দেন যে, এই চেরাগ তার জন্য সুস্বাস্থ্য, সম্পদ ও সৌভাগ্য বয়ে আনবে।

লায়িক পরে বুঝতে পারেন যে, আদতে চেরাগ থেকে কোনো জ্বীন বের হয় না। তান্ত্রিকদের একজনই সেখানে জ্বীন সেজে থাকতেন।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা