আন্তর্জাতিক

গাধা-হাতির লড়াইয়ের দিকে তাকিয়ে আছে বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হবেন দেশটির ৪৬তম প্রেসিডেন্ট। নির্বাচন কেন্দ্র করে গোটা দুনিয়া তাকিয়ে আছে দেশটির দিকে। কে ধরবেন যুক্তরাষ্ট্রের হাল, ট্রাম্প না বাইডেন?

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারও নির্বাচনে প্রার্থী। তার প্রতীক ‘হাতি’। এবার ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তার প্রতীক ‘গাধা’। শেষ হাসি কে হাসবে সেটা নিশ্চিত হওয়া যাবে শিগগিরই। তবে বিভিন্ন সমীক্ষায বলছে এবার ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন।

সবশেষ রোববার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দুই প্রার্থী। মিশিগান, আইওয়া, নর্থ ক্যারোলিনার মতো জায়গায় সভা করেছেন ট্রাম্প। অন্যদিকে বাইডেন ব্যস্ত ছিলেন জর্জিয়া ও ফ্লোরিডাতে প্রচারের কাজে।

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পর সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশের বেশিরভাগ মানুষ। সম্প্রতি এক সমীক্ষায় প্রতি চারজনের মধ্যে তিনজনই মনে করছেন, নির্বাচনের পর সহিংসতা ছড়িয়ে পড়বে।

দৈনিক ইউএস টুডে ও সাফোক ইউনিভারসিটি যৌথভাবে এ সমীক্ষা পরিচালনা করেছে। তাতে দেখা যায়- মার্কিন এক-চতুর্থাংশ ভোটার সহিংসতা বিষয়ে উদ্বিগ্ন।

তাছাড়া আমেরিকার ভোটের সময় ভুয়া তথ্য ছড়িয়ে পড়তে পারে। এর পাশাপাশি সম্ভাবনা রয়েছে অস্থিরতা বাড়ার। এরইমধ্যে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। তার মতে, এই ভোট সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর কাছে এক কঠিন পরীক্ষা হতে চলেছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় উইসকনসিন ও মিশিগান অঙ্গরাজ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনএন পরিচালিত এক জনমত সমীক্ষায় ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

তবে অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এই চারটি অঙ্গরাজ্যের সবগুলোতেই জয়ী হয়েছিলেন। সেক্ষেত্রে এর যেকোনো একটি অঙ্গরাজ্য হারলে ডোনাল্ড ট্রাম্পের জন্য ২৭০টি ইলেক্টোরাল ভোট অর্জন করা কঠিন হয়ে যাবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে দোদুল্যমান রাজ্যগুলোর দিকে নজর দিচ্ছেন ট্রাম্প বাইডেন দু’জনেই। এই অঙ্গরাজ্যগুলোর ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন উভয়েই। কারণ শেষমেষ নির্বাচনে জয়ের ক্ষেত্রে এই দোদুল্যমান রাজ্যগুলো একটা বড় ভূমিকা নেয়। গড়ে দেয় হারজিতের পার্থক্য।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা