আন্তর্জাতিক

আমেরিকা ধ্বংস হোক ধ্বনিতে প্রকম্পিত ইরান সংসদ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সাম্রাজ্যবাদী নীতির প্রতি ঘৃণা প্রদর্শন করে ইরানের জাতীয় সংসদে ‘আমেরিকা ধ্বংস হোক’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছে। এর আগে সোমবার সে দেশের সব সংসদ সদস্যই মার্কিন আগ্রাসন ও সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।

অধিবেশনে ডেপুটি স্পিকার আমির হোসেন কাজিযাদেহ হাশেমি বলেন, ফার্সি ১৩ অবন (৩ নভেম্বর) হচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকার পরাজয়ের দিন। ইরানের সঙ্গে সাম্রাজ্যবাদী আমেরিকার শত্রুতা ও বিদ্বেষের নীতিতে এখন পর্যন্ত কোনও পরিবর্তন আসেনি। মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট বা রিপাবলিকান যে প্রার্থীই জয়লাভ করুক, তাদের নীতিতে মৌলিক কোনো পার্থক্য নেই।

ইরানিরা এটা ভালো করেই জানে যে, বিভিন্ন জাতি বিশেষ করে ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকা যে নীতি অনুসরণ করছে তাতে মৌলিক কোনও পরিবর্তন আসবে না।ইরানে মঙ্গলবার (৩ নভেম্বর) সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকী পালন করা হবে।

১৯৭৯ সালের ফার্সি ১৩ অবন (৩ নভেম্বর) তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস নিয়ন্ত্রণে নিয়েছিল ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল বিপ্লবী ছাত্র। মার্কিন দূতাবাস থেকে ইরানী বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এটা নিশ্চিত হওয়ার পর এ পদক্ষেপ নেন তারা। দূতাবাস থেকে তারা গুপ্তচরবৃত্তির বিপুল সনদও উদ্ধার করেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা