আন্তর্জাতিক

আফগানিস্তানে বইমেলায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২২ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে দেশটির সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সকাল ১১টার দিকে হামলাকারীরা ক্যাম্পাসের কমপাউন্ডে প্রবেশ করে। তারা হামলা চালিয়েই ক্যাম্পাস থেকে বের হতে চায়। তবে প্রতিরোধ গড়ে তোলে আফগান আইনশৃঙ্খলা বাহিনী। টানা ৬ ঘণ্টা ধরে এ হামলা চলে। দেশটির নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে তিন হামলাকারীই নিহত হন।

হামলার সময় বিশ্ববিদ্যালয়ে আফগান ও ইরানের যৌথ উদ্যোগে বই প্রদর্শনীর অনুষ্ঠানের উদ্বোধন চলছিল।

তবে এ হামলা কার পক্ষ থেকে চালানো হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি আফগান সরকার। যদিও তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, এ হামলায় তাদের সংশ্লিষ্টতা নেই।

এই নিয়ে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হামলা হলো। এর কয়েকদিন এক কোচিং সেন্টারে আত্মঘাতী বোমা হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছিলেন। সেখানেও বেশিরভাগ শিক্ষার্থী ছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা