আন্তর্জাতিক

ভারতের ‘রাইসিন বীজ’ দিয়ে ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছে চীন!

আন্তর্জাতিক ডেস্ক : চীন বরাবরই যেকোনো ধরণের ক্যামিকেল অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করে আসলেও চীন বিষয়ক বিশ্লেষকরা জানিয়েছেন, প্রথাগত যুদ্ধাস্ত্র ব্যর্থ হলে চীন জৈব অস্ত্র প্রস্তুত করতে পারে। সম্প্রতি ভারত থেকে চীন রাইসিন বীজ আমদানি করছে বলে খবর পাওয়া গেছে। রাইসিন বা ভেন্না এমন একটি বিষ যার এক চামচ গুড়া কাউকে এক গ্লাস পানিতে গুলে খাওয়ালে মাত্র ৪৮ ঘণ্টায় ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।

এশিয়ায় সবচেয়ে বেশি রাইসিন উৎপন্ন হয় ভারতে। দুই একটি রোগের ওষুধ হিসেবে ব্যবহার হলেও হঠাৎ ভারতের ব্যবসায়ীরা ব্যাপকহারে এই বীজের অর্ডার পাচ্ছেন বলে ভারতের সংস্থার পক্ষ থেকে জানা যায়।

ভারতীয় গোয়েন্দাদের মতে, রাইসিন আমদানি করা নিয়ে চীনের এত আগ্রহ প্রথম থেকেই সন্দেহজনক ছিল। জৈব রায়াসনিক মারণাস্ত্র তৈরিতে তা কাজে লাগাচ্ছে চীন।

এর আগে ইরাক ও ইরানের মধ্যে আট বছর ধরে চলা যুদ্ধের সময় ইরানের সেনাদের বিরুদ্ধে মাস্টার্ড গ্যাস ব্যবহার করেছিল ইরাক। সরিষার বীজ থেকে তৈরি রায়াসনিক মাস্টার্ড গ্যাসে চোখ, মুখ ও গায়ে বড় বড় ফোস্কা পড়ে গিয়েছিল ইরানি সেনাদের। অসুস্থ হয়ে পড়েছিল ইরানের সেনারা। সেরকমই চীনও জৈব মারণাস্ত্র বানাতেই ভেন্না বীজ আমদানি করছে।

মার্কিন গোয়েন্দাদের কাছ থেকেও মিলেছে একই জাতীয় তথ্য। তারা জানিয়েছে চীন গোপনে জৈব বিষের সঞ্চয় বাড়াচ্ছে।

সম্প্রতি ভারতের সর্বভারতীয় বণিক সংগঠনের পক্ষ থেকেও রাইসিন নিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করতে দেখা যায়। তারা দেশটির বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে, এখনি রাইসিন বীজ রফতানি বন্ধ না হলে আমরাই বিপদে পড়ব। আপাত দৃষ্টিতে আমরা লাভবান হচ্ছি মনে হলেও বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে রাইসিন রফতানি বন্ধ করতে হবে। সূত্র : টাইওয়ানটাইমস

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা