আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্পের ৬৫ ঘণ্টা পর জীবিত শিশু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : এজিয়ান সাগরের উপকূলে আঘাত হানা ভূমিকম্পের ৬৫ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে ৩ বছর বয়েসি এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ভূমিকম্পে তুরস্কের ইজমির প্রদেশে পুরোপুরি বা আংশিকভাবে প্রায় ২০টিরও বেশি ভবন ভেঙে পড়েছে। এসব ধ্বংসস্তুপেই দীর্ঘসময় আটকা পড়েছিল শিশুটি। খবর সিএনএন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা জানান, ভূমিকম্পে বিধ্বস্ত ইজমির প্রদেশের জেলা ব্যারাকলির ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের নিচ থেকে ইলিফ পেরিনচেক নামের তিন বছর বয়সি মেয়েকে উদ্ধার করা হয়। ৬৫ ঘণ্টারও বেশি সময় ধরে সে ধ্বংসস্তুপে আটকে ছিল সে। তাৎক্ষনিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

তিনি জানান, তার শরীরে গুরুতর কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। সে সুস্থ আছে।

এর আগে গত শুক্রবার (৩০ অক্টোবর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিট) এজিয়ান সাগর উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির শক্তিমত্তা ছিল রিখটার স্কেলে ৭ মাত্রা, যদিও তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) বলেছে, এটি ছিল ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প। এ ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা