ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গাধার সংখ্যা বাড়ছে পাকিস্তানে 

আন্তর্জাতিক ডেস্ক : ভার বহনে আস্থার প্রতীক গাধা। বহু বছর ধরেই মানুষের জন্য সেবা দিয়ে আসছে প্রাণীটি। পাকিস্তানে বেড়েই চলেছে এই উপকারী প্রাণীটির সংখ্যা। পাকিস্তান অর্থনৈতিক সমীক্ষা (পিইএস) ২০২২-২৩ এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে গাধা রয়েছে ৫৮ লাখ।

আরও পড়ুন : খেরসনে বানের পানিতে ভাসছে মরদেহ

গত কয়েক বছরের পরিসংখ্যান দেখা গেছে, পাকিস্তানে এ প্রাণীটির সংখ্যা খুব দ্রুত গতিতে বাড়ছে। ২০১৯-২০২০ অর্থবছরে দেশটিতে গাধার সংখ্যা ছিল ৫৫ লাখ, ২০২০-২০২১ সালে এই সংখ্যা ছিল ৫৬ লাখ এবং ২০২১-২২ সালে ছিল ৫৭ লাখ— সেখানে এক বছর বাদে এ সংখ্যা ৫৮ লাখে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৮ জুন) এই তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার।

গাধার পাশাপাশি দেশটিতে বর্তমানে গবাদিপশুর সংখ্যা কেমন আছে সেই তথ্যও জানানো হয়েছে। অর্থমন্ত্রী ইশহাক দার বলেছেন, বর্তমানে পাকিস্তানে গরু রয়েছে ৫ কোটি ৫৫ লাখ, মহিষ রয়েছে ৪ কোটি ৫০ লাখ, ভেড়া রয়েছে ৩ কোটি ২৩ লাখ এবং ছাগল রয়েছে ৮ কোটি ৪৭ লাখ।

আরও পড়ুন : পরিবর্তন না আনলে মালয়েশিয়া ‘টিকবে না’

গত দুই বছরের চেয়ে দেশটিতে গরু, ছাগল, ভেড়া ও মহিষের সংখ্যা বেড়েছে। তবে গত চার বছরে উট বা ঘোড়ার সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি। দেশটিতে উট রয়েছে ১১ লাখ ও ঘোড়া রয়েছে চার লাখ।

এদিকে অর্থনৈতিক সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কৃষিখাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এসব গবাদিপশু। ২০২৩ অর্থবছরে জিডিপির ১৪ দশমিক ৩৬ শতাংশ ছিল এই খাতের।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা