ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফের ওড়িশায় ট্রেনে দুর্ঘটনা 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ওড়িশায় এবার পুরী এক্সপ্রেস ট্রেনের এসি কোচে অগ্নিকাণ্ড ঘটেছে।

আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

বৃহস্পতিবার (৯ জুন) রাত ১০ টার দিকে ওড়িশার নুয়াপাড়ায় ডাউন ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।

ইস্ট-কোস্ট রেলের (পূর্ব উপকূলীয় রেল) কর্মকর্তারা জানান, আগুন লাগার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুতই তা নিভিয়ে ফেলেন। কোচের মধ্যে আগুন ছড়ায়নি। কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি। রেল লাইনের ইন্টারলকিংয়ের মধ্যে বোল্ডার ফেলে দেওয়া হয়েছিল। সময় মতো ঐ বোল্ডার না সরানো হলে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত।

আরও পড়ুন : রাঙামাটিতে অটোরিকশা উল্টে নিহত

বৃহস্পতিবার রাত ১০ টা ৭ মিনিটে ওড়িশার নুয়াপাড়া জেলার নুয়াপাড়া খারিয়ার স্টেশনে ঢোকে দুর্গ-পুরী এক্সপ্রেস। স্টেশনটি ওড়িশা ও ছত্তিশগড়ের সীমান্তে অবস্থিত। সেই সময় ধোঁয়ায় ভরে যায় বি৩ কোচ। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারা দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

রেলের কর্মকর্তারা জানান, ট্রেনের চেন টানার পর ব্রেক প্যাড ঠিক মতো কাজ করেনি। ব্রেক প্যাডের সংঘর্ষের কারণে আগুন লেগে যায়। আগুন নেভানোর পর রাত ১১ টা নাগাদ পুরীর উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।

আরও পড়ুন : চট্টগ্রামে রেলক্রসিংয়ে সংঘর্ষ, নিহত ১

আরপিএফ ইনস্পেক্টর দিলীপ কুমার জানান, বিষয়টি নিয়ে স্টেশন ম্যানেজার অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ওড়িশার বালাসোরে বাহানগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ঐ ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও খুইয়েছে বাংলাদেশ

অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা...

কিশোরগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে মামাতো-ফু...

হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা