আন্তর্জাতিক

অস্ট্রিয়ায় ছয় স্থানে বন্দুক হামলা :  নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ছয় স্থানে বন্দুক হামলা হয়েছে। এতে হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (০২ নভেম্বর) রাতে রাজধানীর কেন্দ্রীয় উপাসনালয়গুলোর আশপাশে এসব হামলা হয়। অস্ট্রিয়ান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ হামলাটিকে ‘বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলা’ বলে বিবেচনা করছেন।

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিহত দুইজনের মধ্যে এক হামলাকারী নিহত হয়েছেন। তবে প্রধান হামলাকারীকে পুলিশ এখনো খুঁজছে। ভিয়েনার কেন্দ্রীয় উপাসনালয়গুলোর আশপাশে হামলা হলেও উপাসনালয়ে হামলার লক্ষ্য ছিল কি-না তা স্পষ্ট নয়।

বিবিসির খবর অনুযায়ী, হামলার সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে নেয়ার পর গুরুতর আহত আরো এক নারীর মৃত্যু হয়।

মেয়র মাইকেল লুডভিগ জানান, এখনো ১৪ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে এক পুলিশ সদস্য রয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা