খেলা

ঐতিহ্যের আকাশি-সাদা জার্সিতে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ মানেই নতুন উত্তেজনা, আর সেই উত্তেজনার সঙ্গে জড়িয়ে থাকে প্রিয় দলের জার্সি নিয়েও ভক্তদের আলাদা আগ্রহ। ২০২৬ বিশ্বকাপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোন ম্যাচে কোন জার্সি পরে মাঠে নামবে, তা ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।

গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে লড়বে লিওনেল স্ক্যালোনির দল আর্জেন্টিনা। এই তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে তারা তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা হোম জার্সি পরবে। বাকি একটি ম্যাচে দেখা যাবে সম্পূর্ণ নতুন ডিজাইনের কালো অ্যাওয়ে কিট।

বিশ্বকাপ অভিযানের শুরুতেই বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে দলটি নামবে পরিচিত আকাশি-সাদা জার্সি, নীল শর্টস এবং নীল মোজায়। গোলপোস্টের নিচে দেখা যাবে এমিলিয়ানো মার্টিনেজকে সম্পূর্ণ কমলা রঙের গোলকিপার কিটে।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আবারও ঐতিহ্যবাহী হোম জার্সিতেই মাঠে নামবে আর্জেন্টিনা। তবে সেই ম্যাচে গোলরক্ষক মার্টিনেজের কিট পরিবর্তন হয়ে হবে হালকা সবুজ রঙের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে অভিষেক ঘটবে আর্জেন্টিনার নতুন কালো অ্যাওয়ে জার্সির। এই জার্সিতে নীল ও আকাশি নীলের সূক্ষ্ম সংমিশ্রণ রয়েছে, আর নাম্বার ও লোগো রাখা হয়েছে সাদা রঙে। ডালাসে অনুষ্ঠিত ওই ম্যাচে মার্টিনেজ পরবেন গাঢ় সবুজ গোলকিপার কিট।

নতুন অ্যাওয়ে জার্সির ডিজাইনে অনুপ্রেরণা নেওয়া হয়েছে বুয়েন্স এইরেসের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অলংকরণ থেকে, যা আর্জেন্টিনার ইতিহাস ও ফুটবল ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরেছে বলে জানানো হয়েছে।

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আর্জেন্টিনা এবার গ্রুপ পর্বে দুই ম্যাচে চিরচেনা রূপে এবং এক ম্যাচে নতুন অবয়বে মাঠে নামবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা