আন্তর্জাতিক

ফ্রান্সের ড্রোন হামলায় মালিতে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ড্রোন হামলায় ৫০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে, আটক করা হয়েছে চারজনকে দাবি ফ্রান্সের। । ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি জানিয়েছেন, গত শুক্রবার বুরকিনা ফাসো ও নাইজেরিয়ার সীমান্ত এলাকায় হামলা চালানো হয়। ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল ফরাসি বাহিনীর ড্রোন। তখনই মধ্য মালিতে নজরে আসে জঙ্গিদের একটা বিশাল কনভয়। এই গোষ্ঠী আল কায়েদার সঙ্গে কাজ করে।

পার্লি আরও জানিয়েছেন, তাদের নজরদারি ড্রোন দেখার পর জঙ্গিরা গোপন ডেরায় আশ্রয় নেয়। সেই ডেরা চিহ্নিত করে হামলা চালানো হয়। বেশিরভাগ জঙ্গিরই মৃত্যু হয়েছে। চারজনকে জীবিত আটক হয়েছে। প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে ডেরা থেকে।

ফ্রান্সের সেনা মুখপাত্র কর্নেল ফ্রেডরিক বারব্রি বলেন, এবার তাদের লক্ষ্য গ্রেটার সাহারায় ইসালমিক স্টেট জঙ্গি। তিন হাজার সেনা ইতোমধ্যেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে। গত জুনেই মালিতে বড়সড় সাফল্য পেয়েছিল ফরাসি সেনা। আল কায়েদার শীর্ষ নেতা আবদেলমালেক দ্রুকদেল ফরাসি সেনার হামলায় নিহত হন। তারপর ওই অঞ্চলে দায়িত্ব পায় ইয়াদ আঘ ঘালি। শুক্রবারের হামলায় আল কায়েদার এই কমান্ডার নিহত হয়েছেন কি-না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পার্লি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা