আন্তর্জাতিক

হাড়-কাঁপানো শীতে কুপোকাত দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক : এখনো শীতের মৌসুম শুরু হয়নি, এরই মধ্যে হাড়-কাঁপানো শীতে কেঁপে উঠছে ভারতের রাজধানী দিল্লি। হঠাৎ করেই মঙ্গলবার (৩ নভেম্বর) তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে এরকম তাপমাত্রা আর একদিন থাকলেই একটি শৈত্য প্রবাহ ঘোষণা করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নভেম্বরে মাসের সর্বনিম্ম তাপমাত্রা গত ৪-৫ বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক প্রধান কুলোদিপ শ্রীভাস্তভা বলেন, ‘আগামী ৪-৫ দিন তাপমাত্রা ক্রমশ কমতে পারে। ১০ ডিগ্রি থেকে তাপমাত্রা ‘সিঙ্গেল ডিজিট’ বা ১০ এর নিচেও চলে আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘বুধবার (৪ নভেম্বর) পর্যন্ত এ অবস্থা থাকলে দিল্লিতে একটি শৈত্যপ্রবাহের ঘোষণা দেওয়া হবে।’ দিল্লির ‘সাফদারজং অবজারভেটরি’ নভেম্বরের প্রথম সপ্তাহে সর্বনিম্ন ১৪ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রার কথা জানায়। কিন্তু আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত সপ্তাহেই মিটারে পারদ ১১ থেকে ১২ ডিগ্রিতে নেমে আসে।

আবহাওয়া অধিদপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তা কুলোদিপ শ্রীভাস্তভা বলেন, ‘আকাশে মেঘের অনুপস্থিতির কারণে দিল্লিতে সর্বনিম্ম তাপমাত্রা নেমে আসতে পারে। গত তিন চার দিন হিমাচলের উঁচু স্থানগুলোতে তুষারপাত হয়েছে। এর প্রভাবে প্রচণ্ড ঠান্ডা বাতাস দিল্লির দিকে ধেয়ে আসছে।’

এর আগে সোমবার (২ নভেম্বর) রাজধানীতে তাপমাত্রা ছিলো ১০ দশমিক ৮ ডিগ্রি। আর ৫৮ বছরের মধ্যে সর্বনিম্ম তাপমাত্রার মাস হিসেবে রেকর্ড কর হয় অক্টোবর মাসকে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা