আন্তর্জাতিক

নির্বাচনে হেরে গেলেও ক্ষমতা ছাড়বেনা ট্রাম্প, রণক্ষেত্র হবে যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কে হচ্ছেন ৪৬তম প্রেসিডেন্ট? এই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে জনমনে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডনেও শেষ মুহুর্তে প্রার্থীদের দ্বারে দ্বারে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে ভোটে এবং ইলেক্টরালে যদি বাইডেন এগিয়ে থাকেন সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বেন কিনা তা নিয়ে চলেছে জল্পনা-কল্পনা। প্রেসিডেন্ট নির্বাচকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভক্ত হয়ে পড়েছেন মাকির্নিরা। মূলত নির্বাচনের ফল এবং নির্বাচন পরবর্তিতে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ফ্লোরিডা, শিকাগো, ওহাইও,ম্যাসাচুসেটস, মিশিগান, ওয়াশিংটন ডিসিসহসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট প্রার্থীরা।

এ অবস্থায় এক অনিশ্চয়তার দিকে এগুচ্ছো যুক্তরাষ্ট্র। বিশেষ করে ভোট টানতে ট্রাম্পের সশস্ত্র উগ্র সমর্থক গোষ্ঠী ‘প্রাউড বয়েজ’ ইতিমধ্যে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিচ্ছে। গোলমাল করতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বাইডেনের সমর্থকরাও।সাদা হোয়াইট হাউজ দখলের লড়াইয়ে দু’পক্ষের সমর্থকরা ইতিমধ্যে গতকাল রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন। হোয়াইট হাউজের দেয়ালে দেয়ালে বিভিন্ন পোস্টার ছেপে দিয়েছেন অনেকে। এখন দেশজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘাতের আশঙ্কায় ম্যাসাচুসেটস রাজ্য ন্যাশনাল গার্ডের ১ হাজার সদস্য মোতায়েন করেছে প্রশাসন। শুধু ম্যাসাচুসেটস নয় যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর রাজগুলোতে বিপুল নিরাপত্তা সদস্য বাড়ানো হয়েছে।

এ বিষয়ে ওয়াশিংটন, ডিসির বরুকিংস ইনস্টিটিউশন থিংক ট্যাঙ্কের সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ ড্যানিয়েল বাইম্যান সর্তকবার্তা দিয়ে বলছেন, আমরা জানি না কি হতে যাচ্ছে এই নির্বাচনে। যে কোন কিছুই ঘটতে পারে। বিপদের আভাস পাচ্ছি’। যুক্তরাষ্ট্রের প্রতি চারজনের মধ্যে তিনজনই মনে করছেন, নির্বাচনের পর বিদ্বেষ ছড়িয়ে পড়বে যা সংঘর্ষেও রূপ নিতে পারে। আর প্রতি চারজনের মধ্যে একজন বেশ আস্থার সাথেই বলেছেন, নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। তারা বলছেন, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দেবেন।

কিন্তু আসলেই কি ট্রাম্প ক্ষমতা ছাড়বেন? নির্বাচনে হেরে গেলে সংবিধান অনুযায়ী ক্ষমতা ছাড়বেন কিনা, এ বিষয়ে উত্তর দিতে অস্বীকার করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বলেছেন যে, তিনি নির্বাচনে হেরে গেলে ক্ষমতা ছাড়বেন না। এরপর থেকেই সন্দেহ সৃষ্টি হয় হোয়াইট হাউজ ছাড়ার বিষয়ে।

তবে, রিপাবলিকান প্রার্থী বাইডেন কিন্তু বলেছেন, ক্ষমতা না ছাড়লে সেনাবাহিনী তাকে সরিয়ে দিবেন। যদিও সংবিধান তাই বলছে। কিন্তু ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিশৃঙ্খলা ঠেকাতে ট্রাম্প আগেভাগে নিজেই সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিতে পারেন। এতে পরিস্থিতি আরো খারাপের দিকে ঠেলে দিবে।

এদিকে, ইউএস টুডে এবং সাফোক ইউনিভারসিটি যৌথভাবে এই সমীক্ষা পরিচালনা করেছে। তাতে দেখা যায়- যুক্তরাষ্ট্রের এক-চতুর্থাংশ ভোটার হিংসার বিষয়ে উদ্বিগ্ন। সমীক্ষার ফলাফলে বলা হয়েছে- চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কেউ কেউ সামরিক ক্যু’র আশংকা করছেন।

বিশেষজ্ঞদের মতে, বাইডেনের কাছে যদি সামান্য ব্যবধানে হেরে যান তবে ফলাফল প্রত্যাখান করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সব কিছু জানতে নির্বাচনের ফলাফলের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে বিশ্ববাসীকে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা