ভিয়েতনামে টাইফুনের আঘাতে নিহত ২৫
আন্তর্জাতিক

ভিয়েতনামে টাইফুনের আঘাতে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক :

ভিয়েতনামে টাইফুন মোলাভের আঘাতে এ পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন। কয়েক দশকের মধ্যে দেশটিতে এটা সবচেয়ে শক্তিশালী আঘাত।

বুধবার (২৮ অক্টোবর) মধ্যাঞ্চলীয় প্রদেশ কুয়াং নামের বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে এই ঝড় আঘাত হানলে অন্তত ১৩ জন নিহত হন। এছাড়াও ১২ মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মোলাভের পর এখন পর্যন্ত ৪০ জন নিখোঁজ রয়েছেন। মোলাভের তাণ্ডবে ৫৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও লাখ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

দেশের সরকারি তথ্য বলছে, ঝড়ের চূড়ান্ত পর্যায়ে এসে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার চেষ্টা ব্যাহত হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দুদিন আগে তীরে ফিরতে গিয়ে নৌকাডুবির পর ১২ মৎস্যজীবীর মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। তাদের খুঁজে বের করতে দুটি নৌযান মোতায়েন করা হয়েছে। এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন।

অক্টোবর থেকেই ভিয়েতনামে একের পর এক ঝড়, ভারী বৃষ্টি ও বন্যা আঘাত হেনে যাচ্ছে। এতে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন।

মোলাভ বুধবার স্থলে উঠে আসার পর থেকে দুর্বল হয়ে একটি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে ঝড়টি লাওসে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা