আন্তর্জাতিক

ফ্রান্সে দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের কারণে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে পুরো নভেম্বর মাস জুড়ে এই লকডাউন অবস্থা কার্যকর থাকবে।

করোনা ভাইরাসের কারণে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার (৩০ অক্টোবর) থেকে পুরো নভেম্বর মাস জুড়ে এই লকডাউন অবস্থা কার্যকর থাকবে। করোনা ভাইরাসের কারণে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার (৩০ অক্টোবর) থেকে পুরো নভেম্বর মাস জুড়ে এই লকডাউন অবস্থা কার্যকর থাকবে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ এ ঘোষণা দেন। শুক্রবার থেকে শুরু হওয়া লকডাউন সম্পর্কে তিনি বলেছেন, মানুষ এসময়ে কেবল প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার জন্য বাইরে যেতে পারবে, তাছাড়া নয়।

তিনি জানিয়েছেন, রেস্তোঁরা এবং বারের মতো অপ্রয়োজনীয় সব ধরনের ব্যবসা এই লকডাউন চলাকালীন সময়ে বন্ধ থাকবে। তবে স্কুল এবং কারখানাগুলো উন্মুক্ত থাকবে। এছাড়া মার্চ মাসের প্রাথমিক লকডাউনে যেমন প্রয়োজন ছিল তেমনি লোকদের বাড়ির বাইরে যাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করে বাইরে যেতে হবে।

এপ্রিলের পর থেকে ফ্রান্সে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু সর্বোচ্চ স্তরে রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির ৩৩ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, দেশে করোনার দ্বিতীয় ওয়েভ আসার যে ঝুঁকি রয়েছে, সেটি যে প্রথমবারের তুলনায় অনেক বেশি বিপদজনক বা শক্ত হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

এদিকে করোনা সংকট মোকাবিলায় জার্মানিতেও আবারো লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটিতে সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় নতুন করে সীমিত আকারে লকডাউনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেল মার্কেলের বরাত দিয়ে বুধবার (২৮ অক্টোবর) রাতে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। দেশটিতে আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে সীমিত আকারের নতুন এই লকডাউন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা