ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

সংক্রমণে শীর্ষে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে, কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। এ সময় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন শতাধিক মানুষ।

আরও পড়ুন : মোদীর আমন্ত্রণে আসছেন পুতিন!

রোববার (১২ মার্চ) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৩ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ১১ হাজার ৬৭২ জনে। এ সময় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ৮৯৪ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ১৯৪ জনে।

আরও পড়ুন : রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৪১ জন এবং মারা গেছেন ৪২ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৪ লাখ ১১ হাজার ১০৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৫৪৯ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে পূর্ব এশিয়ার দেশ জাপান। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ১০০ জন এবং মারা গেছেন ১১৮ জন। এতে মহামারির দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৫০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৩ হাজার ১৫৬ জন মারা গেছেন।

আরও পড়ুন : এখনো নিয়ন্ত্রণে আসেনি গুদামের আগুন

একই সময়ে করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪০৫ জন এবং মারা গেছেন ১৫ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ১০ কোটি ৫৬ লাখ ১ হাজার ৪৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৪৮ হাজার ৭৮০ জন মারা গেছেন।

এ সময় দক্ষিণ কোরিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন এবং মারা গেছেন ৩ জন।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ প্লাটুন বিজিবি

এছাড়া তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬১৮ জন এবং মারা গেছেন ৪৮ জন। এতে মহামারির শুরু থেকে ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ১ লাখ ৬১ হাজার ৪৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮ হাজার ৪৭৩ জন মারা গেছেন।

একই সময়ে পোল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন ১৪ জন।

আরও পড়ুন : মার্কিন অস্ত্র ইরানে পাঠাচ্ছে রাশিয়া!

গত ২৪ ঘণ্টায় ইরানে ১৫ জন, চিলিতে ১৬ জন, পেরুতে ১৪ জন ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা