সংগৃহীত
সারাদেশ

এখনো নিয়ন্ত্রণে আসেনি গুদামের আগুন

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় তুলার গুদামে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যৌথ বাহিনীর ১৮টি ইউনিট কাজ করছে।

রোববার (১২ মার্চ) সকালে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ‌্য জানা গেছে।

আরও পড়ুন: ক্যাম্পাসে ফিরেছে শিক্ষার্থীরা, আহত ২ শতাধিক

ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর ইউনিট কমান্ডার লেফটেন‌্যান্ট কর্নেল মাহমুদ জানান, ইউনিটেক্সের গোডাউনে তুলার পরিমাণে বেশি (২৭০০ টন) হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। নির্বাপণ করার পরও কিছুক্ষণ পর স্তুপের নীচ থেকে আগুন লেগে আরেক অংশে ছড়াচ্ছে। আগুন নিয়ন্ত্রণের এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রায় ১০ একর আয়তনের গোডাউনের চারদিকের দেয়াল বুলডোজার দিয়ে ভেঙে চতুর্দিক থেকে ফায়ার টেন্ডার (পানি ছড়ানোর মেশিন) প্রবেশ করানো হচ্ছে।

আরও পড়ুন: বিস্ফোরণে নাশকতার তথ্য মেলেনি

তিনি জানান, এখন ঘটনাস্থলে এক্সাভেটর ও পেলোডার মেশিন ব্যবহার করে তুলার স্তুপ অপসারণ করে সেখানে পানি দেওয়া হচ্ছে। তবে এই বিপুল পরিমাণ পানির উৎস আশেপাশে নেই।

ক্যান্টনমেন্ট, ভাটিয়ারি, বাড়বকুন্ডসহ বিভিন্ন সোর্স থেকে পানির যোগান দেওয়া হচ্ছে। ঘটনাস্থলের আশেপাশের খাল, পুকুর ও রিজার্ভারের পানি প্রায় শেষ বলেও তিনি জানান।

সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নে অবস্থিত নেমসন কন্টেইনার ডিপোর পাশে অবস্থিত ‘এসএল’ গ্রুপের মালিকানাধীন ‘ইউনিটেক্স গ্রুপ’ এর ভাড়ায় নেওয়া একটি তুলার গোডাউনে শনিবার (১১ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে আগুন লাগে।

আরও পড়ুন: গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার ৩

রাত ৮টা পর্যন্ত গুদামের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক প্রথমে সেনাবাহিনী পরবর্তীতে অন্যান্য বাহিনীকে সহায়তার আহ্বান জানান। এরপর রাত ৯টা থেকে সেনা, নৌ, বিমানবাহিনীর একাধিক অগ্নি নির্বাপনী ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

এছাড়া, সেনাবাহিনীর বিশেষ উদ্ধারকারী টিম যোগ দেয় রাত সাড়ে বারোটার দিকে। যারা তুরস্কের ভূমিকম্পে উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা