ছবি : সংগৃহিত
সারাদেশ

নিরপেক্ষ নির্বাচন হলে পরাজয় হবে

গাইবান্ধা জেলা প্রতিনিধি: নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় হবে। দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে ভয় পাচ্ছে তারা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, আওয়ামী লীগ ততই ভয় পাচ্ছে।

আরও পড়ুন : বাসচাপায় স্কুলশিক্ষকের মৃত্যু

শনিবার (১১ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আশিফা আশরাফি পাপিয়া এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। ১০ দফা দাবিতে এ সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে। তাকে বিদেশে চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হয়নি। প্রতিটি জিনেসের দাম বেড়েছে। সব কিছুই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের মানুষ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

আরও পড়ুন : মেয়ের ভিডিও ভাইরাল, মায়ের আত্মহত্যা

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, জেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক ভুট্টু প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা