ছবি : সংগৃহিত
স্বাস্থ্য

প্রাণহানি ও সংক্রমণে শীর্ষে জাপান

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন শতাধিক কমেছে। এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় ৭৪ হাজারে নেমেছে।

আরও পড়ুন : পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় সংখ্যাটি তিন শতাধিক কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৯৭ হাজার ৫১৮ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৫১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় ২২ হাজার কমেছে। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার ৬৭৬ জনে।

আরও পড়ুন : ডোনাল্ড ট্রাম্পকে খুঁজছে ইরান

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪৬ জন এবং ৭২ জন মারা গেছেন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩১ লাখ ৭২ হাজার ৫৬৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭২ হাজার ২০৬ জন।

প্রাণহানির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে তাইওয়ান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৫২৬ জন এবং মারা গেছেন ৫৩ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভূখণ্ডটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১২ হাজার ২৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১৭ হাজার ৮১৮ জন।

আরও পড়ুন : লড়াইয়ের আভাস দিলেন বাইডেন

করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। মহামারির পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৫১ লাখ ৭২ হাজার ৬৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৪৪ হাজার ৪৬১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৭ জন এবং মারা গেছেন ২০ জন।

এছাড়া রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৭১ জন এবং মারা গেছেন ৩৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৪৩ হাজার ৫৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৪ জনের।

আরও পড়ুন : শি জিনপিংয়ের সাক্ষাৎ চান জেলেনস্কি

একই সময়ে অস্ট্রিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১১ জন এবং মারা গেছেন ১৪ জন।

এ সময় চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৬ জন এবং মারা গেছেন ১৩ জন। অপরদিকে দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯১৩ জন এবং ১১ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৩৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৪৬৫ জন এবং ৬ লাখ ৯৮ হাজার ৯৩৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরের বছর ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করার পর করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

মাতৃত্বকালীন ছুটি সীমিতকরণ বৈধ কি না, হাইকোর্টের রুলে প্রশ্ন

বাংলাদেশে কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিদ্যমান আইন ও নীতিমা...

গরমে সারাদেশে বিদ্যুতের সংকট, বাড়ছে লোডশেডিংয়ের শঙ্কা

তীব্র গরমের মধ্যে সারা দেশে বিদ্যুৎ সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। উৎপাদন ঘাটতি,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা