প্রতীকী ছবি
স্বাস্থ্য

ভ্রমণকারীদের মাস্ক পরার আহ্বান

সান নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন ওমিক্রনের উপধরন ছড়িয়ে পড়ায় দূরের যাত্রীদের মাস্ক পরার বিধান রাখা উচিত।

আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি জানিয়েছে, সব দেশের সরকারের এ বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইউরোপে নতুন ভয়ংকর উপধরন এক্সবিবি.১.৫ শনাক্ত হয়েছে। যদিও সংক্রমণের হার খুবই কম। কিন্তু ধীরে ধীরে সংখ্যাটি বাড়ছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডব্লিউএইচও-এর ইউরোপের কর্মকর্তা ক্যাথরিন স্মলউড।

তিনি বলেন, ‘করোনার ছড়ানোর সবচেয়ে ঝুঁকিপূর্ণ যেসব স্থান আছে, যেমন দূর পথের বিমানযাত্রা, সেসব জায়গায় মাস্ক পরার বিধান রাখা উচিত।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র

এক্সবিবি.১.৫ ওমিক্রনের উপধরনগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রামক। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২৭.৬ ভাগের দেহে নতুন ধরনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।

তবে এক্সবিবি.১.৫ করোনার নতুন ধরন পুরো বিশ্বে বড় আকারে ছড়িয়ে পড়বে কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। বর্তমানে যে ভ্যাকসিন রয়েছে সেটি মৃত্যু, হাসপাতালে ভর্তি হওয়া থেকে মানুষকে বাঁচাচ্ছে।

আরও পড়ুন: জনগণ আমাদের নির্বাচিত করবে

যুক্তরাষ্ট্রে নতুন ধরন ছড়িয়ে পড়ায় এ দেশটি থেকে আসা যাত্রীদের প্রতি আলাদাভাবে নজর দেওয়ার কথা অবশ্য বলেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ‘বৈষম্যমূলক আচরণ’ না করে স্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা