স্বাস্থ্য

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু

সান ‍নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে শনাক্ত হয়ে আরও ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১১ জন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী নিহত, ঢাকায় মানববন্ধন

সোমবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ১১৩ জন রোগী।

আরও পড়ুন: ব্রাজিলে দাঙ্গার ঘটনায় গ্রেফতার ২০০

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩৯ জন এবং ঢাকার বাইরে ১৫০ জন চিকিৎসা নেন।

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১১৮ জন। এর মধ্যে ঢাকায় ৮২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন: কারামুক্ত মির্জা ফখরুল-আব্বাস

প্রসঙ্গত, ২০২২ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। সুস্থ হন ৬১ হাজার ৭৬৩ জন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা