স্বাস্থ্য

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৭১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে চার শতাধিক। এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ১৫ হাজার ৮০০ জনে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৫১২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে এক লাখ। এ নিয়ে ভাইরাসটিতে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৮৯ লাখ ৫৫ হাজার ৭০৬ জনে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৩০৮ জন এবং মারা গেছেন ৩৩৬ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫ লাখ ৬৮ হাজার ৮৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬০ হাজার ১৫৮ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ১০১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩১ লাখ ২৩ হাজার ৫৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ২১ হাজার ২৮৩ জন মারা গেছেন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১০৬ জন এবং মারা গেছেন ৩৫ জন।

আরও পড়ুন: সাইক্লোন-বন্যায় ক্যালিফোর্নিয়ায় নিহত ১২

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০২ জন এবং মারা গেছেন ১৪৫ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৪ লাখ ৯ হাজার ৪২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬২ হাজার ৯৯০ জন মারা গেছেন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯৭ জন এবং মারা গেছেন ৫৮ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৭৫২ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৫ লাখ ১৫ হাজার ৭৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ৯৪৯ জনের।

আরও পড়ুন: টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৫৪ জন এবং মারা গেছেন ৪১ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৮ লাখ ২৯ হাজার ৭৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ১২১ জনের। একইসময়ে রোমানিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১০৭ জন এবং মারা গেছেন ৫২ জন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৩১৮ জন এবং মারা গেছেন ৪০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯০ লাখ ৭২ হাজার ৫০৫ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৮২ জনের। একইসময়ে হংকংয়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৪১ জন এবং মারা গেছেন ৬৪ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

দুপুরের মধ্যে ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বর্তমানে মেঘলা রয়েছে। এ অবস্থায় দুপুরের মধ...

টানা তৃতীয় হারে বিপর্যস্ত ইন্টার মিয়ামি

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ব্যর্...

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা

তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।...

দূষিত শহরের তালিকায় শীর্ষে কাম্পালা, ২৯তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। রোব...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা