আন্তর্জাতিক

সাইক্লোন-বন্যায় ক্যালিফোর্নিয়ায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় গত ১০ দিন ধরে টানা ঝড়-বৃষ্টি ও তার জেরে সৃষ্ট বন্যায় রাজ্যজুড়ে নিহত হয়েছেন অন্তত ১২ জন। এ ঘটনায় এখনো বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন প্রায় এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষ।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সোমবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস এদিন এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়ায়, বিশেষ করে রাজ্যের উত্তর ও মধ্যাঞ্চলে ‘বিরতিহীন সাইক্লোন’ অব্যাহত থাকবে। সপ্তাহের শেষ দিকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

গত সপ্তাহে সাইক্লোনের প্রবল ঝাপটায় ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে গেছে, বাস-ট্রাক উল্টে গেছে এবং বিভিন্ন রাজ্যজুড়ে অসংখ্য সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে।

ক্যালিফোর্নিয়ায় ভোক্তাপর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের সরবরাহের দায়িত্বে আছে যুক্তরাষ্ট্রের সরকারি পরিষেবা কোম্পানি প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজে অ্যান্ড ই)।

আরও পড়ুন: ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

সোমবার এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ‘প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত আমাদের ১ লাখ ২৩ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন আছেন। রাজ্যের বিভিন্ন এলাকায় আমাদের ৪ হাজার ১০০ কর্মী কাজ করছেন। আমরা আশা করছি, শিগগিরই পরিস্থিতির উন্নতি ঘটবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা