ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

সীমান্তে বাস উল্টে নিহত ২১

সান নিউজ ডেস্ক: উগান্ডা সীমান্তে কেনিয়ার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৯ জন। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: দিল্লিতে সব স্কুল বন্ধ

দুর্ঘটনাকবলিত বাসটি কেনিয়ার রাজধানী নাইরোবির দিকে যাচ্ছিল এবং উগান্ডা থেকে সীমান্ত অতিক্রম করার কিছুক্ষণ পরই তা দুর্ঘটনার মুখে পড়ে।

উগান্ডার আঞ্চলিক পুলিশের মুখপাত্র রজার্স টাইটিকা জানান, নিহতদের বেশিরভাগই কেনিয়ার নাগরিক। এ ছাড়া উগান্ডার আট নাগরিকও নিহত হয়েছেন।

বাসটি উগান্ডার পূর্বাঞ্চলীয় শহর এমবালে থেকে কেনিয়ার রাজধানী নাইরোবি যাচ্ছিল। শনিবার গভীর রাতে উগান্ডা সীমান্তের ওপারে কেনিয়ার লওয়াখাখা শহরে সেটি দুর্ঘটনার মুখে পড়ে।

আরও পড়ুন: দুই বাসের সংঘর্ষে ৪০ জনের মৃত্যু

পুলিশ জানায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তায় উল্টে যায়। তিনি আরও বলেন, বাসচালক অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলেন বলে নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত পাওয়া গেছে।

এর আগে গত ৬ জানুয়ারি উত্তর উগান্ডার গুলু শহরের কাছে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ১৬ জন নিহত হয়েছিলেন। উগান্ডার পুলিশ বলছে, গত ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে নববর্ষের সময়কালের মধ্যে মাত্র তিন দিনে ১০৪টি সড়ক দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা