আন্তর্জাতিক

দুই বাসের সংঘর্ষে ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: সেনেগালের মধ্যাঞ্চলীয় শহর কাফরিনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে । এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮৭ জন।

আরও পড়ুন: ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসে হামলা

রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। খবর এএফপি।

দেশটির ফায়ার ব্রিগেড জানিয়েছে, ৬০ আসনের ধারণক্ষমতা সম্পন্ন একটি বাস মৌরিতানিয়ার সীমান্তের কাছের শহর রোসোর দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। তবে রোসোগামী বাসটিতে কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি।

আরও পড়ুন: বিশ্বব্যাপি কমেছে শনাক্ত ও মৃত্যু

সেনেগালের জাতীয় ফায়ার ব্রিগেডের অপারেশন প্রধান এএফপিকে বলেন, এটি ভয়াবহ দুর্ঘটনা। এতে আরও প্রায় ৮৭ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আহতদের কাফরিনের একটি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাস রাস্তা থেকে সরিয়ে ফেলার পর পুনরায় যানবাহন চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন: আমরা স্মার্ট বাংলাদেশ করবো

দেশটির পাবলিক প্রসিকিউটর চেইখ ডিয়েং জানায়, প্রাথমিক তদন্তে যাত্রীদের গণপরিবহণের জন্য নির্ধারিত একটি বাসের টায়ার ফেটে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। টায়ার ফেটে বাসটির গতিপথ বদলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল বলেন, ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন: বিয়ের দাবিতে প্রেমিকার অনশন!

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে পশ্চিম সেনেগালে একটি লরির সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং ১৫ জন আহত হন। সেই সময় স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, লরিটি মাছ নিয়ে ডাকারের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা