প্রতীকী ছবি
সারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন!

সান নিউজ ডেস্ক: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামের ৯নং ওয়ার্ডের জেলেপাড়া এলাকায়।

আরও পড়ুন: বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ

জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিপপুর এলাকার ওই তরুণীর সঙ্গে দুমকি উপজেলার জলিশা গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত. ইউনুস হাওলাদারের ছেলে রিয়াজুল ইসলাম রাব্বির (২৬) ফেসবুকের মাধ্যমে পৌনে চার বছর আগে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাস দুয়েক আগে দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের কথাবার্তা ও দেখাদেখি হয়। এরপর থেকে তরুণী প্রেমিক রাব্বিকে বিয়ের চাপ দিয়ে আসছিলেন। কিন্তু রাব্বি তার পরিবারকে রাজি না করাতে পারায় তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। গত সপ্তাহ থেকে ওই তরুণীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

কোনো উপায় না পেয়ে গত শনিবার (৭ ডিসেম্বর) সকালে ওই তরুণী বিয়ের দাবিতে রাব্বির বাড়িতে অনশন শুরু করে। বিষয়টি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। রাব্বি ঢাকায় চাকরি করায় তাকে বাড়িতে পাওয়া যায়নি।

আরও পড়ুন: প্রকল্প পাস না হলে ব্যালটে ভোট

অনশনকারী তরুণী জানায়, আমার সরলতার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে ও আমার সব শেষ করে দিয়েছে। তার বাড়ির লোকজন আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার পাঁয়তারা করছে। হয় বিয়ে, না হয় আত্মহত্যা; এছাড়া এখন আমার আর কোনো পথ নেই।

প্রমাণ ছাড়া এরকম দাবি যে কেউ করতে পারে এমন মন্তব্য করে রাব্বির ভাবী বলেন, যদি ঘটনা সত্যি হয় তাহলে আমরা বিষয়টি বিবেচনা করে দেখব।

রাব্বির মা বলেন, আমার বড় ছেলের বউ আর আমার ভাই এই মেয়েকে তার বাড়িতে দেখতে গিয়েছিল। পছন্দ না হওয়ায় বিয়ে হয়নি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সালাম বলেন, ৯৯৯-এ কল পেয়ে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: আমরা স্মার্ট বাংলাদেশ করবো

দুমকি উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক, এ বিষয়ে দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিতে হবে। তবে যদি কোনো পক্ষ মনে করে আইন লঙ্ঘন করা হয়েছে তাহলে আইনের আশ্রয় নিতে পারেন। আমি যতটা জানি, সোমবার দুই পক্ষই নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে

ফুটবলের উত্তাপ এখন দক্ষিণ আমেরিকার সীমানা ছাড়িয়ে পুরোদমে জেঁকে বসেছে ভারতের ক...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা