সারাদেশ

এ্যাডভোকেট আফজাল হোসেনকে সংবর্ধনা

নিনা আফরিন , পটুয়াখালী: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন বলেছেন, মায়ের মমতা দিয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার কর্মী হিসেবে তৃনমুলের মানুষের জন্য আজন্ম কাজ করে যেতে চাই। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

আজ ৮ জানুয়ারি সোমবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীরের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফজাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সহসভাপতি আলমগীর হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুলতান আহমদ মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট উজ্জল বোস।

এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম,জেলা যুবলীগের সভাপতি এডভোকেট শহীদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহনুর হক, জেলা শ্রমিক লীগ সভাপতি মো. তোফাজ্জেল হোসেন প্রমুখ।

আরও পড়ুন: ইটভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা

সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। পরে পটুয়াখালী,মির্জাগঞ্জ ও দুমকীর শত সহস্র মানুষ ফুল দিয়ে বরণ করে নেন তাদের প্রিয় নেতা এডভোকেট আফজাল হোসেনকে। এ সময় কলাপাড়া,রাঙ্গাবালী,গলাচিপা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পার্শবর্তী জেলা বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এডভোকেট আফজাল হোসেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা