ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুর প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে উলিপুর প্রেসক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আরও পড়ুন : দুর্নীতির বিরুদ্ধে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

রোববার (৮ জানুয়ারি) সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের পর দুইজন সিনিয়র সাংবাদিকের আত্মার শান্তি কামনা করা হয়।

পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্বরে এসে সমাপ্ত হয়।

সন্ধ্যায় ৩৮ বছর পূর্তি দিবসটিকে ঘিরে আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। উলিপুর প্রেসক্লাবের ৩৮ বছর উদযাপন কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম বিটুর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উলিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক সিনিয়র সাংবাদিক সহিদুল আলম (বাবুল)।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে কনকনে শীতে ঠান্ডাজনিত রোগবালাই

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এম পি আলহাজ্ব জাফর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকমহল সমাজ ও রাষ্ট্রের দর্পন হিসেবে মন্তব্য করে বলেন, নিরপেক্ষ সাংবাদিকতা ছাড়া একটি রাষ্ট্র বা দেশের এমনকি একটি সমাজের পরিবর্তন হতে পারে না।

আরও পড়ুন : ৭.৮ ডিগ্রিতে তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সামাজিক এবং সর্বপর্যাযের সাধারন মানুষ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা