ছবি : সংগৃহিত
পরিবেশ
যশোর-চুয়াডাঙ্গায় সর্বনিম্ন

৭.৮ ডিগ্রিতে তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

সান নিউজ ডেস্ক : শৈত্যপ্রবাহ চলছে দেশজুড়ে সাথে তীব্র শীতের অনুভূতি। এর ব্যাপক প্রভাব জনজীবনে পড়েছে। আগামী কয়েক দিন এমন ঠান্ডা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আরও পড়ুন : আরও বেড়েছে শীতের তীব্রতা

রোববার (৮ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আবহাওয়া অধিদফতর সকালে যশোর ও চুয়াডাঙ্গায় এ তাপমাত্রা রেকর্ড করেছে। এটাই চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

বিগত কিছুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। তাই মিলছে না সূর্যের দেখা। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যায়।

উত্তরের বাতাস অব্যাহত থাকায় দেখা দিয়েছে কনকনে ঠান্ডা। এরমধ্যে আবার তাপমাত্রা কমে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন : দেশজুড়ে বইছে শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে গত চার-পাঁচদিনের মধ্যে সূর্যের দেখা মিলেছিল ঢাকায়। রোববার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা একদিন আগে ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশায় বিঘ্ন ঘটছে যান চলাচলে। ঘটছে দুর্ঘটনা। দেখা দিচ্ছে নানা রোগ।

শনিবার (৭ জানুয়ারি) দেশের ১১ জেলা ছাড়াও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছিল।

আরও পড়ুন : দেশের ৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, রোববার টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মাদারীপুর, কিশোরগঞ্জ ও বরিশাল জেলায় গতকাল শৈত্যপ্রবাহ থাকলেও রোববার তা দূর হয়েছে।

বজলুর রশিদ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন : ঘন কুয়াশা, বোয়ালমারীতে জনজীবন স্থবির

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এসময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন : ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে বেড়েছে শীত

তিনি আরও বলেন, দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে সারাদেশে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা