ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে বেড়েছে শীত (ছবি : সংগৃহিত)
পরিবেশ

ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে বেড়েছে শীত

সান নিউজ ডেস্ক : পৌষের আগমনের মধ্যদিয়ে শুরু হয়েছে শীতকাল। অপরদিকে দেখা দিয়েছে চলতি মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলে বৃদ্ধি পেয়েছে শীত। দু’দিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমে গেছে।

আরও পড়ুন : কুয়াশার চাদরে রাজধানী ঢাকা

ঢাকায় শনিবার (১৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল। রোববার (১৮ ডিসেম্বর) তা কমে ১৬ ডিগ্রি সেলসিয়াস হয়।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

কুমিল্লায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল। যেখানে একদিন আগেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : শীতে কাঁপছে উত্তরের জনপদ

অপরদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সোমবারও সেখানে একই তাপমাত্রা রয়েছে।

যদিও দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কমেছে শীতের অনুভূতি। তবে রাজধানী ঢাকা ছাড়াও দেশের মধ্যাঞ্চলের টাঙ্গাইল ও ফরিদপুরে কমেছে তাপমাত্রা।

আরও পড়ুন : গাইবান্ধায় ১৪ লক্ষ টাকা জরিমানা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান।

তিনি আরও জানান, লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর-বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুন : তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন : ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত

এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

রোববার (১৮ ডিসেম্বর) ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় রাজধানী। ঘন কুয়াশার কারণে কয়েক গজ দূরের জিনিস দেখা স্পষ্ট দেখা যায়নি এদিন।

রাজধানীর মগবাজার, বাংলামোটর, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, বনানী, এয়ারপোর্ট এবং উত্তরার হাউজবিল্ডিং ও দিয়াবাড়ি এলাকা ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে।

আরও পড়ুন : নদী ভাঙ্গনে নিঃস্ব ঝুমকির পরিবার

যদিও শীতের প্রভাবে নাকাল অবস্থা গ্রাম অঞ্চলের মানুষের। তবে দেরিতে হলেও ডিসেম্বর মাসের শেষভাগে কলকারখানা, ইটপাথর আর দূষণের নগরী ঢাকাতেও শীতের প্রকাশ ঘটেছে।

সরেজমিনে, এদিন ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়তে থাকে প্রকৃতি। বাংলা পৌষ মাসের তৃতীয় দিনেই ঠান্ডা প্রকৃতি আর এমন কুয়াশা এসব এলাকার শহুরে জীবনে তৈরি করেছে অন্যরকম আমেজ। তবে থেমে থাকেনি কর্মজীবী মানুষের চলাচল।

বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর সড়কগুলোতে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষের ভিড় দেখা গেছে। সড়কে গাড়ির চাপও ছিল স্বাভাবিক। বেলা বাড়লেও কুয়াশার আধিক্য থাকায় ঢাকার অধিকাংশ এলাকায় সূর্য মামার দেখা মেলেনি।

আরও পড়ুন : গ্লাসগো জলবায়ু চুক্তি অনুসরণ করার এখনই সময়

স্বল্পআয়ের মানুষেরা এ অবস্থায় শীতে ও কুয়াশায় অসুবিধায় পড়ার কথা জানালেন। নিউমার্কেট এলাকার রিকশাচালক রহিমুল্লাহর বলেন, শীতের দিন রিকশা চালানো খুব কষ্ট হয়ে যায়।

তিনি বলেন, নাক মুখ দিয়ে ঠান্ডা কুয়াশা ঢুকে পড়ে। পরে শ্বাসকষ্ট দেখা দেয়। রাতে ফুটপাতে থাকতেও সমস্যা হয়। ঠান্ডার কারণে আমাদের মতো গরীব মানুষকে অনেক কষ্টের মধ্যে পড়তে হয়।

রাজধানীর ভিআইপি ২৭ পরিবহনের বাসচালক আফরোজ মিয়া জানান, ঘন কুয়াশার কারণে শীতের দিনে গাড়ি চলাচল ব্যাহত হয় বলে সকালে গন্তব্যে পৌঁছাতেও অনেক দেরি হয়ে যায়।

আরও পড়ুন : রাজধানী দিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধ

তিনি আরও বলেন, আগে যে সময়ের মধ্যে নির্ধারিত গন্তব্যে পৌঁছানো যেত এখন সেটি সম্ভব হয় না। শীতের দিনে সকালে ও রাতে অনেক সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হয়। বেশি জোরে গাড়ি চালানো যায় না।

অপরদিকে ঢাকার বাইরে থেকে দূরপাল্লার যে গাড়িগুলো ভোরে রাজ প্রবেশ করত কুয়াশার কারণে এখন সকালে আসছে। এর ফলে ঢাকার রাস্তায় জ্যাম বাড়ছে। তাছাড়া এবার অন্য বছরের তুলনায় শীতের প্রভাব বেশি।

আবহাওয়া অধিদফতর সূত্রে, রোববার সারা দেশে শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন : জমিতে হচ্ছে না ফল-ফসল, নেপথ্যে ইট ভাটা

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় অধিদফতর থেকে প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা