ইটভাটায় অভিযান : গাইবান্ধায় ১৪ লক্ষ টাকা জরিমানা। (ফাইল ফটো)
পরিবেশ
ইটভাটায় অভিযান

গাইবান্ধায় ১৪ লক্ষ টাকা জরিমানা

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠা অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে এম এম জেড ব্রিকস, এস আর ব্রিকস ও এম আই ব্রিকস নামে ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মালিকদের কাছে ১৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : মেঘনায় মিলল পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র-কার্তুজ

গত বুধবার (৭ ডিসেম্বর) বিকালে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের একবারপুর, কুঞ্জমহিপুর ও পলাশবাড়ী উপজেলার বিষ্ণুপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন রংপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন ও সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) মো. তাইফুর রহমান। ফায়ার সার্ভিসের কর্মীসহ থানা পুলিশ এ অভিযানে সহায়তা করেন।

অভিযানে পলাশবাড়ী উপজেলার বিষ্ণুপুর এলাকার এম এম জেড ব্রিকসের মালিক মোহাম্মদ আলীকে ৭ লক্ষ ও সাদুল্লাপুর উপজেলার কুঞ্জমহিপুর এস আর ব্রিকসের মালিক শাহিন মিয়াকে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান টের পেয়ে ধাপেরহাট একবারপুরের এম আই বি ইট ভাটা পরিচালনাকারী মাহাবুবুর রহমান সজিব মাস্টার পালিয়ে যাওয়ায় তাকে জরিমানা করা সম্ভব হয়নি।

আরও পড়ুন : ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৩

সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাইফুর রহমান বলেন, অবৈধভাবে গড়ে উঠা ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স নেই।

এছাড়া ইটভাটাগুলো শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকা ঘেঁষে অবৈধভাবে বছরের পর বছর পরিচালিত হচ্ছিলো। এসব ইট ভাটা বন্ধে একাধিকবার নির্দেশনা দিলেও তাতে কর্ণপাত করেননি মালিকগণ। অভিযানে ই্ট ভাটা তিনটিতে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় বুলডোজার দিয়ে প্রস্তুত করা ইট, ইট তৈরির সরঞ্জাম ও চুল্লি ভেঙ্গে ফেলা হয়।

আরও পড়ুন : কেশবপুরে সাংবাদিক সম্মেলন ভন্ডুল চেষ্টা

পরে ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে ইট ভাটা পরিচালনার দায়ে ২ ভাটার মালিককে ৭ লক্ষ টাকা করে ১৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। অপর ভাটা মালিক মাহাবুবুর রহমান সজিব অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলা করবেন বলে জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা