কুয়াশার চাদরে রাজধানী ঢাকা (ছবি : সংগৃহিত)
পরিবেশ

কুয়াশার চাদরে রাজধানী ঢাকা

সান নিউজ ডেস্ক : পৌষের আগমনের মধ্যদিয়ে শুরু হয়েছে শীতকাল। অপরদিকে দেখা দিয়েছে চলতি মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে রাজধানী।

আরও পড়ুন : শীতে কাঁপছে উত্তরের জনপদ

ঘন কুয়াশার কারণে কয়েক গজ দূরের জিনিস দেখা স্পষ্ট দেখা যাচ্ছে না। যদিও শীতের প্রভাবে নাকাল অবস্থা গ্রাম অঞ্চলের মানুষের। তবে দেরিতে হলেও ডিসেম্বর মাসের শেষভাগে কলকারখানা, ইটপাথর আর দূষণের নগরী ঢাকাতেও শীতের প্রকাশ ঘটেছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজার, বাংলামোটর, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, বনানী, এয়ারপোর্ট এবং উত্তরার হাউজবিল্ডিং ও দিয়াবাড়ি এলাকা ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে।

আরও পড়ুন : গাইবান্ধায় ১৪ লক্ষ টাকা জরিমানা

সরেজমিনে, ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়তে থাকে প্রকৃতি। বাংলা পৌষ মাসের তৃতীয় দিনেই ঠান্ডা প্রকৃতি আর এমন কুয়াশা এসব এলাকার শহুরে জীবনে তৈরি করেছে অন্যরকম আমেজ। তবে থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল।

বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর সড়কগুলোতে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষের ভিড় দেখা গেছে। সড়কে গাড়ির চাপও ছিল স্বাভাবিক। বেলা বাড়লেও কুয়াশার আধিক্য থাকায় ঢাকার অধিকাংশ এলাকায় সূর্য মামার দেখা মেলেনি।

স্বল্পআয়ের মানুষেরা এ অবস্থায় শীতে ও কুয়াশায় অসুবিধায় পড়ার কথা জানালেন। নিউমার্কেট এলাকার রিকশাচালক রহিমুল্লাহর বলেন, শীতের দিন রিকশা চালানো খুব কষ্ট হয়ে যায়।

আরও পড়ুন : তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

তিনি বলেন, নাক মুখ দিয়ে ঠান্ডা কুয়াশা ঢুকে পড়ে। পরে শ্বাসকষ্ট দেখা দেয়। রাতে ফুটপাতে থাকতেও সমস্যা হয়। ঠান্ডার কারণে আমাদের মতো গরীব মানুষকে অনেক কষ্টের মধ্যে পড়তে হয়।

রাজধানীর ভিআইপি ২৭ পরিবহনের বাসচালক আফরোজ মিয়া জানান, ঘন কুয়াশার কারণে শীতের দিনে গাড়ি চলাচল ব্যাহত হয় বলে সকালে গন্তব্যে পৌঁছাতেও অনেক দেরি হয়ে যায়।

তিনি আরও বলেন, আগে যে সময়ের মধ্যে নির্ধারিত গন্তব্যে পৌঁছানো যেত এখন সেটি সম্ভব হয় না। শীতের দিনে সকালে ও রাতে অনেক সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হয়। বেশি জোরে গাড়ি চালানো যায় না।

আরও পড়ুন : ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত

অপরদিকে ঢাকার বাইরে থেকে দূরপাল্লার যে গাড়িগুলো ভোরে রাজ প্রবেশ করত কুয়াশার কারণে এখন সকালে আসছে। এর ফলে ঢাকার রাস্তায় জ্যাম বাড়ছে। তাছাড়া এবার অন্য বছরের তুলনায় শীতের প্রভাব বেশি।

আবহাওয়া অধিদফতর বলছে, সারা দেশে শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় অধিদফতর থেকে প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন : গ্লাসগো জলবায়ু চুক্তি অনুসরণ করার এখনই সময়

এদিকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এছাড়াও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা