সারাদেশ

স্ত্রীর উপর অভিমান করে গোপনাঙ্গ কাটলেন স্বামী 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে: ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহে স্ত্রীর উপর অভিমান করে স্বামী নিজের গোপনাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটেছেন বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও সীমান্তে গরু আটক

জানা গেছে, মাস দেড়েক আগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমির হোসেনের ছেলে শাহিন আলমের (২৬) সাথে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল।

শাহিন বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়ায় অবস্থিত 'পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজে' সেলাই মেশিনের অপারেটর হিসেবে চাকরি করেন।

রোববার (৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে ওই কারখানার বাথরুমের ভেতর থেকে তার চিৎকার শুনে কারখানার লোকজন ছুটে যান। এসময় তারা বাথরুমের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার গোপনাঙ্গ কাটা ছিল। নিজেই নিজের গোপনাঙ্গ কেটেছেন বলে তিনি সহকর্মীদের জানিয়েছেন।

তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে গণধর্ষণ

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বলেন, আহতকে সাথে সাথে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ায় তার সাথে কথা বলতে পারিনি। তবে কারখানার লোকেরা জানিয়েছেন শাহিন ছুটিতে বাড়ি গিয়েছিল। বাড়ি থেকে এসে আর কাজে যোগ দেয়নি। তার গোপনাঙ্গ নিজেই কেটেছে বলে সহকর্মীরা জানিয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা