অপরাধ

প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে গণধর্ষণ

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার আমিনপুরে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ৪ তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই অভিযোগে শিশু বয়সী একজনকে ৫ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের আটকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় শিশু বয়সী আরো তিন জনকে খালাস দিয়েছেন আদালত।

আরও পড়ুন : স্কুল বন্ধ রেখে মন্ত্রীর ছেলের বৌভাতে শিক্ষকরা

রবিবার (৮ জানুয়ারি) বিকেলে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এই আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- আমিনপুরের ভবানীপুর গ্রামের মৃত মুজিবরের ছেলে মো. সজিব (২০), শ্রী সম্মু কর্মকারের শ্রী সুমন কর্মকার (২২), কুদ্দুস মন্ডলের মো. ইমন মন্ডল (২৪), খন্দকার মঞ্জুর মোরশেদের খন্দকার জোছেফ (২৪) এবং কদিমালঞ্চি মো. হোসেন আলীর ছেলে মো. নাহিদ হাসান (১৫)। রায়ের সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী ধর্ষিতা রাজধানীর মিরপুরের একটি স্কুল থেকে ঘটনার বছরে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।

এজাহারে সূত্রে জানা গেছে, ২০২০ সালের এসএসসি পরীক্ষার পর করোনাকালে গ্রামের বাড়িতে আসেন ভুক্তভোগী রুকশানা (ছদ্মনাম)। আসার পর থেকেই বিভিন্নভাবে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিত একই এলাকার নাহিদ। প্রেমের প্রস্তাবে ব্যর্থ হওয়ায় একই বছরের ৭ জুন রাতে জোরপূর্বক শয়ন কক্ষে প্রবেশ করে আসামিরা। এসময় আসামিরা রুকশানার হাত-মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান।

আরও পড়ুন : শীতার্তদের পাশে এন.এস.ইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব

রুকশানার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করেন। এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। একই বছরের ১০ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য-প্রমাণ শেষে আজকে রায় ঘোষণা করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার আবদুর রকিব। আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহজাহান আলী মন্ডল। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করলেও অসন্তোষ প্রকাশ করেন আসামিপক্ষের আইনজীবী।

আরও পড়ুন : জামিন পেলেন সেলিম খান

মো. শাহজাহান আলী মন্ডল বলেন, রায়ে আমার মক্কেলরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। রায়ে আমরা অসন্তুষ্ট। এ জন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। আশা করি সেখানে আমার মক্কেলরা ন্যায় বিচার পাবেন এবং নির্দোষ প্রমাণিত হবেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা