ছবি : সংগৃহিত
শিক্ষা
শীতবস্ত্র বিতরণ-২০২২

শীতার্তদের পাশে এন.এস.ইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব

সান নিউজ ডেস্ক : প্রকৃতির নিয়মিত পালাবদলের নিয়ম মেনেই আবারও আবির্ভূত হয়েছে শীতকাল। প্রকৃতির নিষ্ঠুর শীতল পরিবেশ দরিদ্র মানুষের অসহায়ত্বকে করে তুলে আরও প্রকট।

আরও পড়ুন : ৭.৮ ডিগ্রিতে তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

এসব অসহায় মানুষের অনেকেরই সামর্থ্য নেই এই তীব্র শীত মোকাবেলায় প্রয়োজনীয় শীতবস্ত্র কেনার। সুবিধাবঞ্চিত এই মানুষদের পাশে দাড়িয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম সামাজিক সংগঠন 'নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব'।

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে ক্লাবটির উদ্যোগে বগুড়ার দুপচাঁচিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : দেশজুড়ে বইছে শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

এসময় নর্থ-সাউথ নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের পক্ষ থেকে শীতার্ত গ্রামীণ হতদরিদ্র পরিবারদের মাঝে ৮০০ কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র জাহাঙ্গীর আলম, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মেসবাউল হাসান চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন : “আমি একজন সাধারণ প্রবাসী”

জানা যায়, সংগঠনটি শীতবস্ত্র বিতরণের জন্য গত ১৩ই ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নর্থ সাউথ নর্থ সাউথ ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের কাছ থেকে শীতবস্ত্র সংগ্রহ করে। পরবর্তীতে সংগৃহীত শীতবস্ত্র বগুড়ার জেলার দুপচাঁচিয়া উপজেলায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

এ বিষয়ে সংগঠনের সভাপতি মাহমুদুল ইসলাম বলেন, 'কঠিন সময়ে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার সুযোগ পেয়ে, আত্মতৃপ্তি অনুভব করেছি। আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল অসহায় মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘব করা এবং এই সুবিধাবঞ্ছিত মানুষদের মুখে হাঁসি ফোটানো।'

আরও পড়ুন : "সুশিক্ষা ও চাকরি"

ক্লাবের অনুষদ উপদেষ্টা মেসবাউল হাসান চৌধুরী বলেন, 'নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব নানা ভাবে সমাজের কল্যাণ এর জন্য কাজ করে আসছে। জনকল্যাণে এবারের 'শীতবস্ত্র বিতরণ-২০২২' এর কর্মসূচিও সুনিপুণ ভাবে সম্পন্ন হয়েছে।'

প্রসঙ্গত, ১৯৯৪ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্যার্থে কাজ করে আসছে।

আরও পড়ুন : আমাদের ঐতিহ্য “ বানিয়ারা”

এছাড়া আগামীতেও স্বার্থহীন ভাবে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা