ছবি-সংগৃহীত
শিক্ষা

কাগজের মান খারাপ হওয়ার কথা নয়

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বইয়ের কাগজের মান একেবারে খারাপ হওয়ার কথা নয়। শুধুমাত্র ব্রাইটনেস কিছু কম হয়েছে। আমরা যেটা করেছি সেটা বাধ্য হয়ে করেছি। সেজন্য বইয়ের রঙ কিছুটা ভিন্ন হয়েছে কিন্তু কোনটাই নিউজপ্রিন্ট না।

আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন

বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর আয়োজিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগে নিউজপ্রিন্ট কাগজ দিয়েই বই ছাপা হতো। আমরা কাগজের মান উন্নত করেছিলাম। এবার বিদেশ থেকে কাগজ আনার কোনো সুযোগ ছিল না। আমাদের যে কাগজ ছিল তা দিয়েই বই ছাপাতে হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধের কারণে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে

শিক্ষামন্ত্রী বলেন, আগে একটি বই কয়েকজন পড়ত। এখন শুধু একজন শিক্ষার্থীই এক বছর পড়ে। তাই বই নিয়ে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আমাদের কোনো কিছু হলেই সেটা নিয়ে গেল গেল রব উঠে। কিন্তু সেটার গুণাগুণ বিচার করে কিংবা এটা কেন করতে হলো বা কোথায় সমস্যা হয়েছে সেগুলো নিয়ে কেউ মাথা ঘামায় না। অতিমারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা বছরের প্রথম দিন বই উৎসব করতে পেরেছি সেটি একটি বিশাল ব্যাপার।

দীপু মনি বলেন, এই অর্জনকে পাশ কাটানোর জন্যই নানা রকম কথা বলা হচ্ছে। বছরের প্রথম দিন প্রতিটি শিক্ষার্থী বই পেয়েছে। হয়তো সব বই পায়নি। তবে যেসব বই এখনো বিতরণ করা হয়নি তা কয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন: এবার ভোটকেন্দ্রে ডাকাত নেই

তিনি আরও বলেন, মেট্রোরেলের ভাড়া অন্য সব যানবাহনের তুলনায় অনেক কম। প্রতি কিলোমিটারে পাঁচ টাকা করে নেওয়া হচ্ছে। কাজেই এটাকে হিসাবে নিতে হবে।

অনুষ্ঠানে জেলার নিবন্ধিত ২০ জন জেলের মাঝে গরুর বাছুর বিতরণ করা হয়। এসময় সদর উপজেলার চেয়ারম্যান নাজিম দেওয়ান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বখতিয়ার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা