শিক্ষা

জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৩৭

সান নিউজ ডেস্ক: ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ কম পেয়েছে ১০ হাজার ৭৩২ জন। গতবার এ সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯।

এবার ঢাকা বোর্ডে ৬২ হাজার ৪২১ জন, বরিশাল বোর্ডে, ৭ হাজার ৩৮৬ জন, কুমিল্লা বোর্ডে ১৪ হাজার ৯৯১ জন, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ৬৭০ জন, যশোর বোর্ডে ১৮ হাজার ৭০৬ জন, দিনাজপুর বোর্ডে ১১ হাজার ৮৩০ জন, রাজশাহী বোর্ডে ২১ হাজার ৮৫৫ জন, সিলেট বোর্ডে ৪ হাজার ৮৭১ জন, ময়মনসিংহ বোর্ডে ৭ হাজার ১৭৯ জন, মাদ্রাসা বোর্ডে ৯ হাজার ৪২৩ জন, কারিগরি বোর্ডে ৭ হাজার ১০৫ জন জিপিএ-৫ পেয়েছেন।

আরও পড়ুন: যেভাবে ফলাফল জানা যাবে

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয় চামেলী হলে নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা