শিক্ষা

ভিকারুননিসায় পাসের হার ৯৯.৮৩

সান নিউজ ডেস্ক: ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: ভিকারুননিসায় পাসের হার ৯৯.৮৩

পরীক্ষার ফল পাওয়ার পর আনন্দে মেতে ওঠেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ সাধনার পর কাঙ্ক্ষিত ফল পেয়ে বিজয় চিহ্ন দেখিয়ে সেলফি তুলতে ব্যস্ত তারা। আনন্দে বাজাচ্ছেন ড্রামও।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নোটিশ বোর্ডে কর্তৃপক্ষের টানানো ফল দেখে উচ্ছ্বাসে মেতে উঠছেন তারা। খুশি হন পরিবারের সদস্যরাও।

পাসকৃত এক শিক্ষার্থীর মা জানান, প্রত্যাশা যেমন ছিল মেয়ের কাছ থেকে তেমনি ফল পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা মেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে। এখন যদি তার পছন্দমতো জায়গায় ভর্তি হতে পারে সেটি হবে আমাদের প্রত্যাশা।

অপর এক অভিভাবক জানান, বাচ্চারা কষ্ট করেছে, আমাদের কষ্ট হয়েছে। কষ্টের পর ওরা একটা ভালো ফল উপহার দিয়েছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফল হস্তান্তর

ফল প্রাপ্ত এক শিক্ষার্থী জানান, ‘করোনাকালীন সময়ে আমাদের বিশেষ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি ওভারকাম করে আমরা আমাদের চেষ্টাটা চালিয়ে গিয়েছি। প্রত্যাশা অনুযায়ী একটা ফল হয়েছে, আমরা সবাই।’

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারে তিনটি বিভাগে ২৩৪৬ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ২৩৩৯ জন। অনুপস্থিত ছিলেন ৭ জন। পাসের হার ৯৯.৮৩ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির হার ৮৫.৭০ শতাংশ, পেয়েছেন ২০০১ জন শিক্ষার্থী।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা