ছবি: সংগৃহীত
জাতীয়

এবার ভোটকেন্দ্রে ডাকাত নেই

সান নিউজ ডেস্ক: গত ১২ অক্টোবর অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) উপ-নির্বাচনের পুনর্ভোটে এবার ভোটকেন্দ্রে ইভিএমে ভোট নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। এ পর্যন্ত গতবার যে সিচুয়েশন দেখতে পেয়েছিলাম তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। গতবারের মতো ভোটকেন্দ্রে কোনো ডাকাত নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা খানম।

আরও পড়ুন: শীতে ভোটারের উপস্থিতি কম

তিনি বলেন, সিসি ক্যামেরা কারণে অনিয়মকারীদের অনিয়মে আগ্রহ অনেকাংশে প্রশমিত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোট মনিটরিংয়ের সময় গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন।

ইসি বলেন, গত ১২ অক্টোবর এই আসনে অনিয়মের কারণে ভোট বন্ধ করা হয়েছিল। আজ পুনর্ভোট হচ্ছে। সেই ভোটে আমরা ঢাকা থেকে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণে দেখতে পাচ্ছি, ইভিএমে ভোট নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ভোট আমাদের দেখামতে ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। এ পর্যন্ত গতবার যে সিচুয়েশন দেখতে পেয়েছিলাম তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ শুরু

তিনি বলেন, এবার ভোটকেন্দ্রে ডাকাত নেই। আমরা গতবারের মতো এ পর্যন্ত মাঠে ডাকাত দেখিনি। ভোটাররা সুন্দরভাবে পরিচিতি শনাক্ত হওয়ার পর গোপন বুথে যাচ্ছেন এবং ব্যালট ইউনিটে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। সেখানে অন্য লোকের ভোট দেওয়ার বিষয়টি এখনো আমাদের চোখে পড়েনি।

ইসি রাশেদা খানম আরও বলেন, ভোট শুরুর প্রথম কয়েক ঘণ্টায় ভোটার উপস্থিতি ১০ শতাংশের মতো। প্রচণ্ড শীত, আবার চরাঞ্চল খুবই দুর্গম জায়গা। এজন্য এখন পর্যন্ত উপস্থিতি একটু কম। আশাকরি ভোটার উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে।

আরও পড়ুন: ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

প্রসঙ্গত, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মারা গেলে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে সিসি ক্যামেরায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়ম চিত্র সামনে এলে ভোট চলাকালেই নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি।

গত ৬ ডিসেম্বর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের পুনর্ভোটের জন্য ৪ জানুয়ারি নতুন তারিখ ঠিক করে নির্বাচন কমিশন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা