ছবি: সংগৃহীত
জাতীয়

ভারত থেকে বিদ্যুৎ আসবে মার্চে

সান নিউজ ডেস্ক: ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার জন্য ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। ভারতের ঝাড়খণ্ডে নির্মাণাধীন দেশটির শীর্ষ ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মার্চের মাঝামাঝি সময় থেকে বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আরও পড়ুন: তামান্নার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল!

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (৩ জানুয়ারি) ভারতের আদানি পাওয়ার লিমিটেডের ঝাড়খণ্ডে নির্মাণাধীন এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ শুরু

মন্ত্রী বলেন, প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ মার্চের মাঝামাঝি পাওয়া যেতে পারে। আগামী গ্রীষ্মের চাহিদা পূরণে আরও বিদ্যুৎ প্রয়োজন। জ্বালানির বিকল্প উৎসও আমরা খুঁজছি। সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ২০১৭ সালের ৫ নভেম্বর বিদ্যুৎ বিভাগের সঙ্গে হওয়া এক চুক্তির আওতায় আদানি পাওয়ার লিমিটেড ভারতের ঝাড়খণ্ডে ১৬০০ (৮০০ মেগাওয়াট করে দুটি) মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় দুটি সাব-স্টেশন ও অন্যান্য সঞ্চালন কাজ পিজিসিবি নির্মাণ করেছে।

আরও পড়ুন: চাল আমদানি করছে সরকার

ভারতের কয়লা খনি প্রধান অঞ্চল হলেও ঝাড়খণ্ডের ওই বিদ্যুৎকেন্দ্রটিতে প্রধানত আমদানি করা কয়লা পোড়ানো হবে। দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের ২০১৭ সালের অনুমোদন নথি সূত্রে এমনটাই জানা যায়।

২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় হওয়া সমঝোতার চুক্তির ভিত্তিতে ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার এ তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে আদানি পাওয়ার।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

চুক্তি মোতাবেক ২০২২ সালের ডিসেম্বর নাগাদ ৭৪৮ মেগাওয়াট এবং ২০২৩ সালে আরও ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কথা থাকলেও সঞ্চালন লাইনের কাজ শেষ না হওয়ায় গত বছর বিদ্যুৎ আনা সম্ভব হয়নি।

এরই মধ্যে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে বিশ্বজুড়ে গ্যাস ও কয়লার দাম বাড়তে থাকে। এতে বহু দেশের মতো বাংলাদেশও জ্বালানি সংকটে পড়ে। বিদ্যুৎ উৎপাদনে এলএনজি বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ওপর ব্যাপক আমদানিনির্ভরতা রয়েছে বাংলাদেশের। বিশ্ববাজারে এলএনজির দাম বাড়ায় বাংলাদেশে গত ৭-৮ মাস ধরে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিদ্যুৎ সংকট নিরসনে বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালন লাইন সংযোগের বিষয়ে গত বছরের সেপ্টেম্বরে দিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে কার্যকরী আলোচনার কথা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ওই সফরের সময় ভারতের শীর্ষ ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের কর্ণধার ধনকুবের গৌতম আদানিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আদানির বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

বজ্রপাত: ১২ বছরে ৩,৮৬০ মৃত্যু, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল

বাংলাদেশে বজ্রপাত এখন আর কেবল মৌসুমি প্রাকৃতিক ঘটনা নয়—এটি ধীরে ধীরে এক...

মেসির বিশ্বরেকর্ডে শতভাগ জয় নিয়ে নকআউটে আর্জেন্টিনা

বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল আর্জেন্টিনা। জর্ডা...

ইরানে টানা দ্বিতীয় রাতে মার্কিন হামলা, বাড়ছে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেল। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন স্থ...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃত ১,৪৩০ ছাড়াল

ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের তিন দিন পরও পরিস্থিতি স্...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা