শিক্ষা

ঝালকাঠি জেলা স্কাউটস সদস্যদের ট্রাফিক সনদ বিতরন

ঝালকাঠি প্রতিনিধি

সম্প্রতি ঝালকাঠি জেলা রোভার স্কাউটস এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ট্রাফিক দায়িত্ব পালন করা স্কাউট কর্মকর্তা ও রোভার স্কাউট সদস্যদের মধ্যে সনদ প্রদান করা হয়। জেলা রোভার স্কাউটস এর সভাপতি ও ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটস এর কমিশনার আইয়ূব আলী তালুকদার, হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুঃ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাউথ বেঙ্গল রোভার স্কাউট এর সম্পাদক এসএম রেজাউল করিম, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুলইসলাম বাচ্চু, সাচিলাপুর কিস্তাকাঠি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মোসলেম আলী সিকদার, আমুয়া কলেজের লায়লা আরজুমান বানু।

সভায় আরএসএলদের নেতৃত্বে নতুন সদস্যদের সমন্বয়ে ইউনিট খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতি জেলা প্রশাসক বলেন, যখন রাস্তায় পুলিশ ছিল না, তখন রোভার ও বিএনসিসিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ভলান্টিয়ারগণ যানজট মুক্ত রাখতে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রে এরকম একটি টিম প্রস্তুত থাকা ভালো। ক্রাইসিস মুহূর্তে এরা দেশ সেবায় নিয়োজিত হয়। তিনি প্রতিটি প্রতিষ্ঠানে রোভার স্কাউটের ইউনিট খোলার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, স্কাউট শিক্ষার্থীদের ভালো কিছু শিক্ষা দেয়। স্কাউট এর মাধ্যমে দেশের সেবা করার একটি ভালো সুযোগ রয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযানে স্কাউট, রোভার স্কাউট ও স্কাউটারদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা