সারাদেশ

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রাশেদা বেগম পৌরশহরের ১০ নং ওয়াডে লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইমন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাশেদা বেগম বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে ওই নারী ঘর থেকে বের হন। এসময় একই বাড়ির সেলিমের ছেলে ইমন হোসেনকে ঘরের দরজা দাড়িঁয়ে থাকতে দেখেন তিনি। পরে রাশেদা বেগম ইমনকে নানা বিষয়ে জিজ্ঞাসা করার এক পর্যায়ে ঘরের ভিতরে প্রবেশ করে ইমন। পরে দরজা আটকিয়ে বটি দিয়ে রাশেদা বেগমকে এলোপাতড়ি কােপাতে থাকে ইমন। এতে রাশেদের চিৎকারে আশপাশে লোকজন এগিয়ে আসলে ওই নারীকে জবাইকে করে মৃত্যু নিশ্চিত করে ঘরে লুকিয়ে থাকে সে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ইমন হোসেনকে আটক করে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্ররন করেন। এদিকে ঘাতক ইমন হোসেন ও রাশেদা বেগম সম্পর্কে চাচী -ভাতিজা। দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সাথে ইমনের স্ত্রীর সাথে নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান ইমন হোসেন। এর জের ধরে তাকে জবাই করে হত্যা করা হয় বলে দাবী করেন পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সাথে ইমনের স্ত্রীর নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান ইমন হোসেন। এর জের ধরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করছে। ইমন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা