সারাদেশ

আসামীকে নির্যাতনের দায়ে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে ইলিয়াছ খালাসী নামের এক আসামিকে শারীরিক নির্যাতনের অভিযোগে রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। জেলা পুলিশ সুপারকে তদন্তপূর্বক অনতিবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজৈর থানার (জি. আর. ৩০২/২০২৫) মামলার এফআইআরভুক্ত আসামি পূর্ব সারমঙ্গল এলাকার মাজেদ খালাসীর ছেলে ইলিয়াছ খালাসী (৩৫) কে গত ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোস্তফা কামাল। পরবর্তীতে তাঁকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ভূঁইয়ার আদালতে হাজির করা হয়। আদালতে উপস্থিত হয়ে আসামি অভিযোগ করেন, রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয়ের নির্দেশে পুলিশ হেফাজতে তাঁকে বাম হাতের কবজি থেকে কনুই পর্যন্ত পিস্তলের বাট দিয়ে আঘাত করা হয়েছে এবং বাম পায়ের উরুতে বুটের লাথি মারা হয়েছে। এ সময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামির শরীরের দৃশ্যমান জখম প্রত্যক্ষ করেন এবং তা অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পান। বিষয়টিকে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩-এর ধারা ১৩-এর অধীন অপরাধ হিসেবে বিবেচনা করে আদালত ওই আইনের ধারা ৪(১)(খ) অনুসারে আসামির দৃশ্যমান জখম পরীক্ষা, চিকিৎসা প্রদান এবং ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।

আদালতের নির্দেশে জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক কর্তৃক দেওয়া মেডিকেল রিপোর্টে আসামির ওপর শারীরিক নির্যাতনের সত্যতা পাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইন অনুযায়ী গ্রেপ্তারকৃত আসামির শরীরে দৃশ্যমান জখম থাকলে সরকারি হাসপাতালের চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা ও চিকিৎসা দেওয়ার নিয়ম থাকলেও তদন্তকারী কর্মকর্তা তা অনুসরণ করেননি।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. এমারত হোসেন খান বলেন, ‘জি. আর. ৩০২/২৫ (রাজৈর) মামলার আসামি ইলিয়াছ খালাসীকে নির্যাতনের ঘটনায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত রাজৈর, মাদারীপুরের বিচারক মো. এলিয়াম হোসেন রাজৈর থানার পুলিশ পরিদর্শক সঞ্জয়সহ সংশ্লিষ্টদের সনাক্ত করে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন, ২০১৩ এর অধীন অপরাধে মামলা রুজু করে সুষ্ঠু তদন্ত শেষে জেলা পুলিশ সুপারকে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে আদেশ দিয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর জেলা পুলিশ সুপার নাইমুল রহমান বলেন, “এ বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা