তামান্না ভাটিয়া
বিনোদন

তামান্নার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল!

সান নিউজ ডেস্ক: বাহুবলি গার্ল খ্যাত ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিউডেও একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: ব্যক্তিগত জীবনের জন্য সময় নেই

সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের ‘ডার্লিংস’র সহ-অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তামান্নার ঘনিষ্ঠ অবস্থার ভিডিও ভাইরাল হয়েছে।

নতুন বছরকে বরণ করতে গোয়ায় হাজির ছিলেন তামান্না ও বিজয়। হোটেলের একটি পার্টিতে শামিল হয়েছিলেন এ জুটি। পরস্পরকে জড়িয়ে ধরে, ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরকে স্বাগত জানালেন দু’জনে।

আর সেই ভিডিও ফাঁস হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হোটেল কর্তৃপক্ষের অসাবধানতাবশত নাকি অন্য কোনো কারণে সেই ভিডিও ফাঁস হয়েছে তা জানা যায়নি।

তবে এটা নিয়ে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও অতি পরিচিত নাম তামান্না। অন্যদিকে সহঅভিনেতা হিসাবেই বেশি দেখা গেছে বিজয় বর্মাকে।

আরও পড়ুন: সানি লিওনের স্বপ্নভঙ্গ!

জানা গেছে ‘লাস্ট স্টোরিজ-২’ নামে একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন তামান্না ও বিজয়। সে থেকেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সিনেমাটি চলতি বছর মুক্তি দেওয়া হবে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুতে তিনি বলিউডের সিনেমায় কাজ করেছেন। অথচ তিনি জনপ্রিয়তা লাভ করেছেন তেলেগু সিনেমা দিয়ে। রূপ-লাবণ্য আর অভিনয়ের অসাধারণ সমন্বয় তিনি। দর্শকদের প্রিয় নায়িকার তালিকায় তামান্না ভাটিয়ার নামটি উল্লেখযোগ্য। বলিউড, তেলেগু ও তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।

এই নায়িকাকে নতুন বছর কয়েকটি হিন্দি ও দক্ষিণী সিনেমায় দেখতে পাবেন দর্শকরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা