চঞ্চল চৌধুরী ও মনামী ঘোষ
বিনোদন

চঞ্চলের সঙ্গে মনামী

সান নিউজ ডেস্ক: টলিউডের অন্যতম আবেদনময়ী তারকা অভিনেত্রী মনামী ঘোষ। মাত্র ১৭ বছর বয়সে ভারতের ডিডি বাংলার সিরিয়াল ‘সাতকাহন’ দিয়ে অভিনয় ভুবনে যাত্রা শুরু করেন এ নায়িকা। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।

আরও পড়ুন: জীবনে সঠিক-বেঠিক বলে কিছু নেই

এবার কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমা ‘পদাতিক’ এপার বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন মনামী।

জানা যায়, ‘পদাতিক’ শিরোনামে এ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল। আর মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন কলকাতার মনামী।

গীতা সেনের চরিত্রে সেই মনামী ঘোষের অভিনয় করার খবরটি নিশ্চিত করেছেন ‘পদাতিক’ সিনেমার প্রযোজক ফিরদৌসুল হাসান।

আরও পড়ুন: তোমার সময় দুর্দান্ত কাটুক

মনামী ঘোষ বলেন, সৃজিতদার সঙ্গে এটা আমার প্রথম কাজ। সৃজিতদা তার অফিসে আমাকে ডেকে পাঠিয়েছিলেন। ওখানে গিয়ে সব কিছু শোনার পর নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। এতটাই আনন্দিত ছিলাম যে, শুধু নাচ করাটাই বাকি ছিল! তবে ভয়ও পাচ্ছি। কারণ সৃজিতদা আসলে খুব বড় একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

অভিনেত্রী আরও বলেন, সৃজিতদা একটি ভিডিও ক্লিপ দিয়েছেন, সেখানে গীতা সেনকে অল্প সময়ের জন্য দেখা যায়। তা ছাড়া তার বেশ কিছু সাক্ষাৎকার রয়েছে; যেগুলো দেখছি।

আরও পড়ুন: অপ্রত্যাশিত অনেক কিছুই পেয়েছি

সিনেমাটিতে গীতা সেনের অল্প বয়স থেকে প্রৌঢ় বয়স পর্যন্ত তুলে ধরা হবে। আর সেটার জন্য মনামী ঘোষকে প্রস্থেটিক মেকআপ নিতে হবে বলেও জানা গিয়েছে। চঞ্চল চৌধুরী ও মনামী ঘোষের সঙ্গে সৃজিত মুখার্জির এটি প্রথম কাজ। আবার মনামী-চঞ্চলও প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন এই সিনেমায়।

অভিনয়ের পাশাপাশি গানও করেন মনামী; গত বছর ‘ভিটামিন এম’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি। তার অভিনীত ‘সোনার হরিণ’, ‘একদিন প্রতিদিন’, ‘এক আকাশের নিচে’, ‘বিন্নি ধানের খই’ থেকে ‘পুণ্যি পুকুর’, ‘আমলকী’, ‘ইরাবতীর চুপকথা’র মতো ধারাবাহিকে কাজ করে আলোচিত হয়েছেন মনামী।

আরও পড়ুন: মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম

সিরিয়ালের বাইরে ‘এক মুঠো ছবি’, ‘মাটি’, ‘বেলাশেষে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশুরু’, ‘বক্স নম্বর ১৩১৩’, ‘কালো চিতা’র মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন তিনি।

বর্তমানে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি’র বিচারকার্যে ব্যস্ত আছেন মনামী। এই রিয়্যালিটি শো প্রচার হয় স্টার জলসা চ্যানেলে।

আরও পড়ুন: আমরা নিজেকে ভালোবাসি না

বড় পর্দায় মনামীকে সর্বশেষ দেখা গেছে গত মে মাসে ‘বেলাশুরু’ সিনেমায়। দর্শকমহলে এটি দারুণ প্রশংসা পেয়েছিল। সিনেমাটি নির্মাণ করেছিলেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বা...

বিদেশি বিয়ের আড়ালে নারী পাচারের ফাঁদ, সতর্কতার তাগিদ

বিদেশে বিয়ে, উন্নত জীবন ও আর্থিক নিরাপত্তার স্বপ্ন অনেক পরিবারের কাছে নতুন সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা