বিনোদন

তোমার সময় দুর্দান্ত কাটুক

সান নিউজ ডেস্ক: বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। একসঙ্গে থাকছেন না তারা।

আরও পড়ুন: অপ্রত্যাশিত অনেক কিছুই পেয়েছি

পরীমনি ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে রাজকে ছেড়ে দেওয়ার কারণসহ অন্যান্য বিষয়ে কথা বলেছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন শরিফুল রাজ।

রাজ বলেন, প্রিয় ছেলে আমার, এ বছর তো অবশ্যই, সামনের সময়ও তোমার দুর্দান্ত কাটুক। আগামী বছরগুলোয় সুস্বাস্থ্য কামনা করছি তোমার।

রাজ আরও বলেন, তোমার জন্য আমার হৃদয় সবসময় ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় ও শক্তিশালী হওনা কেন! তুমি কখনোই আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না। হ্যাপি নিউ নিয়ার।

আরও পড়ুন: মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম

এর আগে পরীমনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

প্রসঙ্গত, গত বছরের ১০ জানুয়ারি হঠাৎ করেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমনি। সেই সঙ্গে জানান, তিনি ও অভিনেতা শরিফুল রাজ বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। এরপর ২২ জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাজ ও পরীমনি। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা