জয়া আহসান
বিনোদন

অপ্রত্যাশিত অনেক কিছুই পেয়েছি

সান নিউজ ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেছেন, গত এক বছরের হিসাব-নিকাশ করতে বসলে দেখা যাবে, অপ্রত্যাশিত অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছু হাতে ধরা দেয়নি; যা নিয়ে আশার জাল বুনেছিলাম।

আরও পড়ুন: মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম

তিনি আরও বলেন, জীবন চলার পথে ভাগ্যকে মেনে নিয়ে তার সংযোজন, এটাই নিয়ম; যে নিয়মে জীবন প্রবাহ চলতে থাকে। তার চেয়ে বড় বিষয়, ফেলে আসা সময় অনেক কিছুই শিখিয়ে দিয়েছে।

জয়া বলেন, ইংরেজি নতুন বছরে আমার এটাই চাওয়া, ফেলা আসা দিনগুলোয় যা কিছু শেখার সুযোগ হয়েছে, তা যেন পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি। দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক— এই প্রত্যাশা সবসময়ের।

আরও পড়ুন: বিতর্কের মাঝেই পাঠানের বাজিমাত!

প্রসঙ্গত, জয়া আহসান পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়টি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

তার অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলর (২০০৪)। তিনি নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত সৈয়দ শামসুল হক'র নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে এবং রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রী (২০১৫) ও অনম বিশ্বাস পরিচালিত দেবী চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আরও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

আ’লীগ সমর্থক সভাপতি নির্বাচিত, কমিটি অনুমোদন দিল বিএনপি

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের সর্বশ...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা