বিনোদন

‘পুষ্পা’র সঙ্গে তুলনা করবেন না

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ বলেছেন, অনেক সীমাবদ্ধতার মধ্যে আমাদের কাজ করতে হয়। তাই আমাদের সিনেমার সঙ্গে ‘কেজিএফ’ বা ‘পুষ্পা’র তুলনা করবেন না। দুটো বাস্তবতা আলাদা।

আরও পড়ুন: তোমার সময় দুর্দান্ত কাটুক

তিনি আরও বলেন, একটা সময় ইন্ডাস্ট্রিতে বাঘা বাঘা অভিনেতারা ছিলেন। এখন আমরা যারাই আছি আসুন সবাই মিলে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। মুক্তিযুদ্ধের সময় আমাদের পর্যাপ্ত অস্ত্র ছিল না, দা-কুড়াল ঝাড়ু যা ছিল তা দিয়েই সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাধীন হয়েছিলাম। এখন আমাদের যা আছে আসুন আমরা সবাই চেষ্টা করি ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর।

রোববার (১ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী ক্লাবে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন শুভ।

আরও পড়ুন: অপ্রত্যাশিত অনেক কিছুই পেয়েছি

শুভ বলেন, এ থেকে জেড ক্যাটাগরির ছবি নির্মাণ করতে গিয়েও অনেক কষ্ট করতে হয়। তাই দর্শকদের সিনেমা নির্মাণ কাজকে সাপোর্ট করা উচিত। প্রযোজক, পরিচালক, ক্যামেরাম্যান বাঁচলে অনেকগুলো ভালো সিনেমা হওয়ার সম্ভাবনা থাকে।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ব্ল্যাক ওয়ার’। অনুষ্ঠানে আরিফিন শুভ ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা সুমিত, সাদিয়া নাবিলা, মাজনুন মিজান প্রমুখ। পুলিশি অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। পরিচালনা করেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

আরও পড়ুন: বিতর্কের মাঝেই পাঠানের বাজিমাত!

প্রসঙ্গত, আরিফিন শুভ ২০০৫ সালে মডেলিং শুরু করেন। ২০০৭ সালে প্রথম মোস্তফা সরয়ার ফারুকীর হ্যাঁ-না নাটকে অভিনয় করেন। ২০০৮ সালে ইজ ইকুয়াল টু ধারাবাহিক নাটকে অভিনয় করে তার অবস্থান শক্ত করেন।

২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত জাগো চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। কয়েক বছর বিরতির পর ২০১৩ সালে চলচ্চিত্র পরিচালক সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র পরিচালক ও সমালোচক মতিন রহমান ছবিতে তার ‘কানে লাগে’ সংলাপ এবং ‘একক নাট্য অভিব্যক্তি প্রকাশের’ প্রশংসা করেন। ছবিটি ব্যবসায়িক দিক থেকেও সফল হয়। এরপর তিনি চলচ্চিত্রে মনোনিবেশ করেন। সে বছর ভালোবাসা জিন্দাবাদ চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে কাজ করেন আইরিন সুলতানা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজে কন্টেন্ট ক্রি...

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হামজার

ফিফা আসিয়ান কাপে কাঙ্ক্ষিত জয় বা ফলাফল পক্ষে না এলেও লাল-সবুজের দলের ভবিষ্য...

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ফুটবলারদের মারধর, জিনিসপত্র লুট

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফুটবলারদের বাসে লুট চালাল একদল...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারত ম্যাচে রাফিনিয়া বাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই ডান ঊরুতে অস্বস্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা