জাতীয়

চাল আমদানি করছে সরকার

সান নিউজ ডেস্ক: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

আরও পড়ুন: অনিয়মকে একেবারে প্রশ্রয় দেবো না

জানা যায়, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরবরাহ অব্যাহত রাখতে পৃথক দুটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই উদ্যোগ নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৪২৩ কোটি ৭৬ লাখ ২ হাজার ৭৫০ টাকা। সিঙ্গাপুর ও ভারতের দুটি প্রতিষ্ঠান এসব চাল সরবরাহ করবে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরের জন্য দেশে মোট চালের চাহিদা নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ মেট্রিক টন। ক্রয় পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক উৎস থেকে ১০ লাখ মেট্রিক টন সংগ্রহ করা হবে। এর মধ্যে ৭ লাখ ৩০ হাজার মেট্রিক টন চাল জি-টু-জি ভিত্তিতে ক্রয় করা হয়েছে। বাকি আছে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন। প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন এবং প্যাকেজ-৩ এর আওতায় আরও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিএনপি সাথে তাদের কর্মীরাও নেই

সূত্র জানায়, প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন চাল ক্রয়ের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে চারটি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড তাদের দরপ্রস্তাবে প্রতি মেট্রিক টন চালের দাম ৩৯৩ দশমিক ১৯ ডলার উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হিসেবে রেসপন্সিভ হয়।

এছাড়া, সিঙ্গাপুরভিত্তিক মেসার্স অ্যাগ্রোকরপ ইন্টান্যশনাল প্রাইভেট লিমিটেড প্রতি মেট্রিক টন চালের দাম ৪০১ দশমিক ৫৫ মার্কিন ডলার উল্লেখ করে দ্বিতীয়, ভারতের মেসার্স হালদার ভেঞ্চার লিমিটেড ৪০৭ দশমিক ৭৯ মার্কিন ডলার উল্লেখ করে তৃতীয় এবং ভারতের অপর সরবরাহকারী প্রতিষ্ঠান প্রতি মেট্রিক টনের দাম ৪২৭ মার্কিন ডলার উল্লেখ করে চতুর্থ স্থান অধিকার করে।

আরও পড়ুন: নৌকাডুবিতে আরও এক লাশ উদ্ধার

সর্বনিম্ন দরদাতা মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড ভারতীয় উৎস থেকে চাল সরবরাহ করবে। তাদের উল্লেখিত দর প্রতি মেট্রিক টন ৩৯৩ দশমিক ১৯ মার্কিন ডলার। এই ৫০ হাজার মেট্রিক টন চালের দাম পড়বে ১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১০ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪২ টাকা ০৭ পয়সা।

প্যাকেজ-৩ এর আওতায় দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপত্র জমা পড়ে। এর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক মেসার্স অ্যাগ্রোকরপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড প্রতি মেট্রিক টন চালের দাম ৩৯৭ দশমিক ০৩ ডলার উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়।

আরও পড়ুন: আরও ৩১ জন শনাক্ত

এছাড়া ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড প্রতি মেট্রিক টনের দাম ৪০০ দশমিক ০১ ডলার উল্লেখ করে দ্বিতীয় এবং মেসার্স হালদার ভেঞ্চার লিমিটেড ৪২৮ দশমিক ৯৪ ডলার উল্লেখ করে তৃতীয় সর্বনিম্ন দরদাতা হয়।

দুটি প্যাকেজে ১ লাখ মেট্রিক টন নন-বাসমতি চাল আমদানিতে ব্যয় হবে ৪২৩ কোটি ৭৬ লাখ ২ হাজার ৭৫০ টাকা। এ সংক্রান্ত পৃথক দুটি প্রস্তাবে অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা