সারাদেশ

নৌকাডুবিতে আরও এক লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: নড়াইলে নৌকাডুবির ঘটনায় মাহমুদ শেখ (৪৩) নামে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৬ জনের লাশ উদ্ধার করা হলো।

আরও পড়ুন: বাংলাদেশের পুলিশ হবে স্মার্ট

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন বড়দিয়া ফেরিঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাহমুদ শেখ কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে।

আরও পড়ুন: ১১৫ পুলিশ কর্মকর্তা পদক পেলেন

নৌকাডুবিতে এখন পর্যন্ত নাজমা বেগম (৩০), নাজমার ছেলে নাসিম (২), গ্রাম্য চৌকিদার লাভু (৩৫), নাজমার চাচাতো দুলাভাই খানজে শেখ (৫৭), নাজমার ভাই রয়েল মন্ডল (২৮) ও নাজমার দুলাভাই মাহমুদ শেখের (৪৩) মৃত্যু হয়েছে।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম জানান, নৌকাডুবির চতুর্থ দিনে ঘটনাস্থলে আমরা উদ্ধার অভিযান শুরু করি। সকালে আমরা খবর পাই বড়দিয়া ফেরিঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখা যাচ্ছে। আমরা তাৎক্ষণিক সেখানে যাই এবং ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করি। আমরা নৌপুলিশে মরদেহটি হস্তান্তর করেছি।

আরও পড়ুন: বিএনপি সাথে তাদের কর্মীরাও নেই

তিনি আরও বলেন, নৌকাডুবির চার দিনে আমরা মোট ছয়টি মরদেহ এবং ডুবে যাওয়া নৌকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। নৌকাডুবিতে ভিকটিম শনাক্ত করতে পারায় আমাদের উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করছি।

প্রসঙ্গত, গত বছর শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা ও পার বাহিরডাঙ্গা গ্রামের মধ্যবর্তী নবগঙ্গার মাঝনদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। বাহিরডাঙ্গা গ্রামে এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে ১৮ থেকে ২০ জন স্বজন ও প্রতিবেশী বাহিরডাঙ্গা গ্রাম থেকে নৌকাযোগে রওনা দেন। অতিরিক্ত যাত্রীর কারণে নবগঙ্গার মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ওই রাতেই ৫ নারী ও শিশুসহ মোট ৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা